কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে নতুন বোলিং কোচ ডোনাল্ডের দুঃখ প্রকাশ
তিন ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে তিন ধাপে দক্ষিণ আফ্রিকা গেছে বাংলাদেশ জাতীয় দল। দলের সাথে আছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু প্রোটিয়া মুলুক ছাড়বেন পঞ্চাশ ওভারের সিরিজ খেলেই। সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচদিনের ক্রিকেটে দেখা গেছে কাটার মাস্টারকে।
ডোনাল্ড মনে করেন, দলকে অনেক কিছু দেওয়ার আছে মোস্তাফিজের। তবে তারকা বোলারের ইচ্ছাকেও প্রাধান্য দিচ্ছেন কিংবদন্তি ক্রিকেটার। গণমাধ্যমকে তিনি বলেন, ‘মোস্তাফিজ টেস্ট ক্রিকেট খেলছে না, এটা সত্যিই অনেক দুঃখজনক বিষয়। আমার মতে, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তার পাওয়ার অনেক কিছু ছিল। আমাদের শরিফুল, তাসকিন ও এবাদত আছে। কিন্তু মোস্তাফিজের না থাকাটা হতাশাজনক। আমি আবারও বলছি, তার মতো একজন পেসার টেস্ট না খেলাটা দুঃখজনক।’
‘বর্তমান সময়ের খেলোয়াড়রা নিজেদের ইচ্ছাকে বেশি প্রাধান্য দেয়। তারা চাইলেই একটি ফরম্যাটে খেলা বাদ দিয়ে দিতে পারে। কারণ তাদের টি-টোয়েন্টির মতো উপাদান আছে। যেখানে অংশগ্রহণ করলে খেলার পাশাপাশি বিপুল অর্থ পাওয়া যায়।’ বলেন ডোনাল্ড।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের ১৫তম আসর খেলতে ভারতে যাবেন মোস্তাফিজ। গত মাসে অনুষ্ঠিত এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের মেগা নিলাম থেকে সাতক্ষীরা এক্সপ্রেসকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এজন্য দুই কোটি রুপি খরচ করতে হয়েছে দিল্লিকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল