জাতীয় দল নিয়ে নিজের অভিব্যাক্তি প্রকাশ করলেন নাসির
নাসির হোসেন খেলবেন এবার প্রাইম ব্যাংকের হয়ে। প্রিমিয়ার লিগে খেলবেন, তাই আবার নাসির মিরপুরমুখি হয়েছেন। ব্যাট-বলের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছেন। অনুশীলন করছেন পুরোদমে। এই প্রিমিয়ার লিগ দিয়ে তিনি জাতীয় দলে না আসতে পারলেও কাছাকাছি আসতে চান। অর্থ্যাৎ প্রিমিয়ার লিগকে তিনি নিয়েছেন জাতীয় দলের কাছাকাছি আসার মাধ্যম হিসেবে।
আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রিমিয়ার লিগে নিজের লক্ষ্যের কথা জানান দিতে গিয়ে নাসির বললেন, ‘অনেক দিন ধরেই আমি খেলার বাইরে। সর্বশেষ জাতীয় লিগ খেলেছি। তারপর আর সেভাবে ম্যাচ খেলা হয়নি। চট্টগ্রামে হয়ত ২-৩টা ম্যাচ খেলেছি। তাছাড়া ম্যাচ খেলা হয়নি। তাই এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সব টুর্নামেন্টই একজন খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। তো এটা আমার জন্য একটা সুযোগ। এখানে পারফর্ম করে যেন আবার আমি জাতীয় দলের কাছাকাছি আসতে পারি। এটাই ফোকাস থাকবে, পারফর্ম করব ইনশাআল্লাহ্।’
তবে নাসিরের মূল লক্ষ্য, যেখানেই খেলুক কেন, পারফর্ম করা। তিনি বলেন, ‘যেখানেই খেলি না কেন সবসময় পারফর্ম করার চেষ্টা করি। আমার মত সব খেলোয়াড়ই জাতীয় দলে খেলতে চায়। আমিও চাই। কিন্তু এটার একটা প্রক্রিয়া আছে। পারফর্ম করেই জাতীয় দলে খেলতে হবে।’
এ কারণে পারফরম্যানের দিকেই তার নজর বেশি। নাসির বলেন, ‘তাই পারফরম্যান্সের দিকেই আমার ফোকাস বেশি। পারফর্ম না করলে তো যেতে পারবেন না। তাই ঐ জিনিস নিয়ে চিন্তা করতে গিয়ে পারফরম্যান্স খারাপ করলে হবে না। ডিপিএলে কীভাবে পারফর্ম করব, কীভাবে দলকে জেতাব এটাই এখন আমার মনোযোগ। পারফর্ম করলে সহজ হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে জানালো স্কালোনি
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন