নারী বিশ্বকাপ: পয়েন্ট টেবিলের তলানীতে বাংলাদেশ, দেখেনিন কঠিন সমীকরণ
বাস্তবিক অর্থে টুর্নামেন্ট শুরুর আগ থেকেই বাংলার মেয়েদের ওপর তেমন কোনো প্রত্যাশা ছিলনা। টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন প্রত্যাশার চাপ না থাকাটাই তাদের জন্য সবচেয়ে ভালো দিক। তারা ভাল পারফর্ম করে সবাইকে দেখিয়ে দিতে চায়। তবে টুর্ণামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে তেমন কিছুই করে দেখাতে পারেনি টিম বাংলাদেশ।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২ রানে হার। পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে হারে টাইগ্রেসরা। ফলে ৮ দলের মধ্যে পয়েন্টস টেবিলে সাত নম্বরে রয়েছে বাংলাদেশ। কাল পাকিস্তানের সাথে হেরে গেলে একদম তলানিতে নেমে যাবে বাংলাদেশ।
প্রত্যাশামতোই তিন ম্যাচের তিনটিতে জিতে শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সমান সংখ্যক ম্যাচে দুইটি জয় নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং উইন্ডিজ। তিন দলই সমান দুটি করে ম্যাচ জিতেছে তবে নেট রানরেটের ব্যবধানে অবস্থান নির্ণয় করা হয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের দুটিতেই জিতেছে, উইন্ডিজ জিতেছে তিন ম্যাচের দুটিতে। তবে চার ম্যাচে দুটি জিতে শিরোপা-লড়াই থেকে বেশ পিছিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। এছাড়া ষষ্ঠ,সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তান। এ তিন দলই টুর্ণামেন্টে এখনো নিজেদের প্রথম জয়ের দেখা পায়নি।
যদিও সেমি ফাইনালে উঠার লড়াইয়ে থেকে এখনো কেউ ছিটকে যায়নি। তবে বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রে সেমিফাইনালের স্বপ্ন দেখাটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যায়। কালকের ম্যাচটি সম্ভবত টাইগ্রেসদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। অন্যান্য সবগুলো দলের তুলনায় পাকিস্তান তুলনামূলক সহজ প্রতিপক্ষ। কালকের ম্যাচটা জিততে না পারলে হয়তো জয়হীন একটি বিশ্বকাপ কাটাতে হতে পারে বাংলার মেয়েদের ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল