সাকিবকে নিয়ে নতুন মন্তব্য করলেন প্রধান নির্বাচক নান্নু
৭৭ রানের ঝড়ো ইনিংস খেলে সাকিব শুধু বড় সংগ্রহই আনেননি, জয়ের ভিতও গড়ে দেন। সেই ভিত্তিতেই ৩৬ রানে জয় পায় বাংলাদেশ।
যে সাকিব সফরেই যেতে চাননি, তার কাছ থেকে এমন পারফরম্যান্স অনেক স্বস্তিদায়ক। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কণ্ঠেও ধরা পড়ল সেই স্বস্তি। তার আশা, সাকিব সিরিজের সবগুলো ম্যাচেই খেলবেন।
সাকিবকে মূল্যায়ন করতে গিয়ে নান্নু বলেন, ‘সেরা খেলোয়াড়ের সেরা পারফরম্যান্স। এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার কথা নয়। সেরা খেলোয়াড় দলে থাকলে সবাই মানসিকভাবে তরতাজা থাকে। ওকে পুরো সিরিজে পেলে ইনশাআল্লাহ্ ভালো দল হিসেবে খেলতে পারবে।’
নান্নু প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের বোলিং ইউনিটকেও।। তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে জবাবে নান্নু প্রশংসা করেন পাঁচ বোলারেরই।
তিনি বলেন, ‘শুধু তাসকিনের বোলিং নয়, আমাদের ৫ জনই যথেষ্ট ভালো বোলিং করেছে। প্রথম ২০ ওভারে ওদের যেভাবে চাপে রেখেছিল, ৮৫-৯০ শতাংশ ভালো জায়গায় বল করে গেছে। এই চাপেই ওরা ভালো করতে পারেনি। দুর্দান্ত বোলিং। সেঞ্চুরিয়নে যেভাবে বল করতে হয় সেভাবেই করে গেছে। পুরো পারফরম্যান্সের কথা চিন্তা করলে এটা আমাদের দিন ছিল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন