আইপিএলকে ‘না’ বললেন তাসকিন কপাল খুললো জিম্বাবুইয়ান পেসারের
তাসকিন ‘না’ বলায় কপাল খুলেছে জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারবানির। ৮ বছর পর কোনো জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পেতে যাচ্ছেন তিনি। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তবে সোমবার রাতে জিম্বাবুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি ছবি আপলোড করেছে মুজারবানির। যেখানে তারা জানিয়েছে, ২৫ বছর বয়সী পেসার লখনৌ সুপার জায়ান্টের হয়ে খেলতে ভারতের বিমানে চড়েছেন।
মূলত ইংলিশ পেসার মার্ক উডের চোটের কারণেই হণ্যে হয়ে একজন বিদেশি পেসার খুঁজছিল লখনৌ সুপার জায়ান্ট। প্রথমেই তাদের মনে আসে তাসকিনের নামটি। কিন্তু তাসকিন রাজি না হওয়াতে জিম্বাবুইয়ান পেসারের ভাগ্য খুলেছে।
জিম্বাবুয়ের হয়ে সর্বশেষ আইপিএলে ডাক পেয়েছিলেন ব্রেন্ডন টেলর সেই ২০১৪ সালে। তবে সানরাইজার্স হায়দরাবাদ তাকে দলে নিলেও সেবার একটি ম্যাচেও সুযোগ দেয়নি।
মুজারবানির সেক্ষেত্রে ভাগ্যটা ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। বিদেশি পেসারের সংকট থেকেই তাকে দলে নেওয়া। তাই একাদশে নিয়মিত সুযোগ মিলতে পারে পারফরম্যান্স দেখাতে পারলে।
জিম্বাবুয়ের বর্তমান সময়ের সবচেয়ে প্রতিভাবান পেসার মনে করা হয় মুজারবানিকে। দেশের হয়ে ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭.৯৯ ইকোনমি রেটে তার উইকেট সংখ্যা ২৫। টি-টোয়েন্টি ক্রিকেটে সবমিলিয়ে ৪০ ম্যাচে নিয়েছেন ৪৪ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন