হতবাক ক্রিকেট বিশ্ব: টাইগারদের ঐতিহাসিক জয়ে হৃদয় ভাঙা পরাজয়কে স্মরণ করাল ভারতীয় মিডিয়া
গণমাধ্যমটি জানিয়েছে, ২০১৬ সালের ২৩ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে তীরে এসে তরী ডুবায় বাংলাদেশ। জেতা ম্যাচ হেরে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙেছিলেন টাইগাররা। বুধবার সেঞ্চুরিয়নে ১৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ জিতেছে বাংলাদেশ, যা অবিশ্বাস্য ও অবিস্মরণীয়।
তবে ছবিটা পুরোপুরি ভিন্ন ছিল ৬ বছর আগে। ২০১৬ সালের ২৩ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে শেষ মুহূর্তে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা হাতের মুঠোয় থাকা ম্যাচ ভারতকে উপহার দিয়ে আসেন!বেঙ্গালুরুতে সেদিন ভারতের ৭ উইকেটে ১৪৬ রানের জবাবে ব্যাট করতে নামেন টাইগাররা।
দুর্দান্ত ব্যাট করে ১৯ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৬ রান তুলে ফেলে। শেষ ওভারে জয়ের জন্য দরকার পড়ে মাত্র ১১ রান! টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে যা কঠিন নয়। তার ওপর উইকেটে ছিলেন পঞ্চপাণ্ডবের অন্যতম দুই তারকা মাহমুদউল্লাহ ও মুশফিক।
তাই ভারতবধের উচ্ছ্বাসে ফেটের পড়ার অপেক্ষায় ছিলেন টাইগার সমর্থকরা। কিন্তু না; বাংলাদেশ সমর্থকদের হৃদয় ভেঙে চূরমার করে দেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। শেষ ওভারে তার প্রথম ডেলিভারিতে ১ রান নেন মাহমুদুল্লাহ রিয়াদ। দ্বিতীয় ও তৃতীয় বলে পর পর দুটি চার মারেন মুশফিকুর। সুতরাং ৩ বলে ৯ রান তুলে ফেলে বাংলাদেশ। ম্যাচ টাই করতে তাদের দরকার ছিল ৩ বলে ১ রান। জিততে প্রয়োজন ছিল ২ রান।
এমন অবস্থায় স্কোর লেভেলের কথা না ভেবে জয়ের লক্ষ্যে চতুর্থ বলে শট খেলেন মুশফিক। অযথা উইকেট দিয়ে আসেন তিনি। কোটি কোটি সমর্থককে হতাশায় পুড়িয়ে পরের বলে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। শেষ বলে রানআউট হন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ১ রানে ম্যাচটি হেরে যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল