সাকিব ভাই দলে থাকলে সৌভাগ্য, না থাকলে দুর্ভাগ্য নয় : মুমিনুল
তবে পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে সাকিবকে ওয়ানডে সিরিজ শেষ করে ফিরতে হয়েছে দেশে। প্রথম টেস্টে তার অংশ নেওয়া হচ্ছে না নিশ্চিতভাবেই, নিশ্চয়তা নেই দ্বিতীয় টেস্টে অংশগ্রহণ নিয়েও। সাকিবের এই অনুপস্থিতির কারণে টেস্ট অধিনায়ক নিজেকে দুর্ভাগা ভাবছেন কি না, এমন প্রশ্ন করা হয়েছিল। জবাবে মুমিনুল বলেন, ‘উল্টো… উনি প্রায় সময়ই তো থাকে না। থাকাটাই বরং সৌভাগ্যের মনে হয় (হাসি)।’
সাকিব না থাকায় তার জায়গায় যে খেলবে তাকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের জন্য লড়বে বাংলাদেশ। মুমিনুল জানান, ‘উনি থাকলে টিম কম্বিনেশন অনেক সহজ হয়ে যায়। একজন অতিরিক্ত ব্যাটার বা বোলার খেলানো যায়। এখন যেহেতু নেই, যারা আছে, যে অস্ত্র আছে তাদের কাজে লাগিয়েই ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।’
জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইতে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারের স্বাদ দিয়েছিল বাংলাদেশ। সাকিব ছাড়াও দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য তামিম ইকবাল ছিলেন না সেই টেস্টের দলে। দল যেমনই হোক, মুমিনুল তাই সবসময়ই ভালো করার ব্যাপারে আশাবাদী।
তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে তামিম ভাইও ছিল না, সাকিব ভাইও ছিল না। শুধু মুশফিক ভাই ছিল। অনেককে হয়ত পাব না, তবে আমি সবসময় আশাবাদী থাকতে পছন্দ করি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন