৬ বছর আর ৫৬ ম্যাচ পর লজ্জার রেকর্ড গড়লেন রাহুল
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৯ ১০:১০:১০
মোহাম্মদ শামির করা বল তার ব্যাটে আলতো চুমু খেয়ে উইকেটের পেছনে ম্যাথু ওয়েডের গ্লাভসবন্দি হয়। আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নেন শামি। ডিআরএসে দেখা যায় বল রাহুলের ব্যাটে লেগেছিল। তিনি আউট হয়ে যান শূন্যরানে, গোল্ডেন ডাক মেরে।
সবশেষ ২০১৬ সালে আইপিএলে তিনি ডাক মেরেছিলেন। ৬ বছর পর ২০২২ সালে আবার ডাক মারলেন। মধ্যে তিনি আইপিএলে ৫৬ ম্যাচ খেলেছেন। ৫৬ ম্যাচ পর ডাক মারলেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। উল্লেখ্য, দুই অভিষিক্ত দলের এই লড়াইয়ে রাহুলের লক্ষ্মৌ সুপার জায়েন্টকে পাঁচ উইকেটে হারিয়েছে পান্ডিয়া-রশিদদের গুজরাট টাইটান্স।