আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিল উল্টে পাল্টে দিল নিউজিল্যান্ড, দেখেনিন বাংলাদেশের অবস্থান
বে ওভালে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে নিউজিল্যান্ড। ফলে ৪ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা দাঁড়ায় ৪০। জিম্বাবোয়ে ও পাকিস্তানকে টপকে লিগ টেবিলে ১০ নম্বরে উঠে আসে নিউজিল্যান্ড। পাকিস্তানের সংগ্রহে রয়েছে ৯ ম্যাচে ৪০ পয়েন্টে। যদিও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জিতলেই একযোগে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি রয়েছে বাবর আজমদের সামনে। আপাতত লিগ টেবিলে পাকিস্তান ১১ নম্বরে পিছিয়ে যায়।
এই মুহূর্তে বাংলাদেশ ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে রয়েছে। ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড রয়েছে দু'নম্বরে। তিনে আছে ভারত। তাদের সংগ্রহে রয়েছে ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট। আফগানিস্তান ৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে।
১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড রয়েছে পাঁচে। শ্রীলঙ্কা ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে। ৯ ম্যাচে ৬০ পয়েন্ট রয়েছে অস্ট্রেলিয়ার পকেটে। তারা রয়েছে সাত নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ ১৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে। ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে নয় নম্বরে।
জিম্বাবোয়ে ১২ ম্যাচে ৩৫ নিয়ে ১২ নম্বরে পিছিয়ে যায়। একেবারে শেষে ১৩ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। তাদের সংগ্রহে রয়েছে ৮ ম্যাচে ২৫ পয়েন্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন