মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা খেলছে : মুমিনুল
বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের তো মনে হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নয়, খেলছে দক্ষিণ আফ্রিকাই! কোচিং প্যানেলে প্রোটিয়াদের আধিক্যের কারণেই এমনটি মনে হয়েছে, জানালেন টাইগার দলপতি।
তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজে আপনারা দেখেছেন, মনে হচ্ছিল পুরো দক্ষিণ আফ্রিকা দলই খেলছিল। চার-পাঁচজন, দুই-তিনজন দক্ষিণ আফ্রিকান ছিলেন কোচিং স্টাফে।’
‘একটা দলের বিপক্ষে খেলতে গেলে যদি সে দেশের কোচিং স্টাফ আপনার দলে থাকে, তাহলে আপনার জন্য কিছুটা হলেও ইতিবাচক হবে। এই কন্ডিশনে কিভাবে ব্যাটিং করতে হয়, কিভাবে বোলিং করতে হয় সেটা জানা যাবে। এগুলো বাড়তি সমর্থন জোগাবে।’
প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ছাড়াও এখন প্যানেলে আছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। খণ্ডকালীন পাওয়ার হিটিং কোচ হিসেবে ওয়ানডে সিরিজে ছিলেন অ্যালবি মরকেল। এছাড়া সাবেক দুই ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি ও অ্যাশওয়েল প্রিন্সও ছিলেন দক্ষিণ আফ্রিকান।
তাদের অবদান যে ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে কাজে লেগেছে, তা স্বীকার করেছেন দলের দুই সিনিয়র সদস্য তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এবার মুমিনুলও সুর মেলালেন তামিম-সাকিবের সাথে। একইসাথে তিনি নিশ্চয়ই প্রত্যাশা করবেন, প্রোটিয়াদের দেওয়া দীক্ষা যেন কাজে লাগে টেস্ট সিরিজেও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল