চরম দু:সংবাদ : দ্বিতীয় ম্যাচের আগেই দেশে ফিরছেন দলের অন্যতম দুই পেসার
ইনজুরির কারণে প্রথম শেষেই দেশে ফিরে আসবেন দলের দুই পেসার তাসকিন ও শরিফুল। তবে স্কোয়াডে আরও চার পেসার থাকায় নতুন কাউকে নেওয়া হবে না। রোববার বাংলাদেশের বোলিং ইনিংসে খুব বেশি বোলিং করেননি তাসকিন। তাকে আক্রমণে আনাও হয় অনেক পরে। এখন পর্যন্ত খেলা হওয়া ৫৭ ওভারের মধ্যে মাত্র ৫ ওভার করেছেন তিনি।
তবে নিয়েছেন একটি উইকেট। মূলত পিঠের চোটের কারণে তার পূর্ণ সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। দুই পেসারের বিষয়ে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ইএসপিএন ক্রিকইনফোকে মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘এই ম্যাচের পর দেশে ফিরে আসছে তাসকিন ও শরিফুল। তারা ফেরার পর আমরা তাদের অবস্থা পর্যবেক্ষণ করবো।
তাসকিন কীভাবে চোট পেলো তা বোঝার চেষ্টা করছি আমরা।’ একসঙ্গে দুজন পেসারকে ফিরে এলে নতুন কাউকে নেওয়া হবে কি না এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। সেই প্রশ্ন ওঠার আগেই নান্নু জানিয়ে দিয়েছেন, ‘আমাদের স্কোয়াডে আরও চারজন পেসার আছে। তাই আমাদের ভারসাম্য ঠিক আছে।’
তাসকিন-শরিফুল ছাড়াও দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় থাকা অন্য চার পেসার হলেন ডারবান টেস্টে খেলতে থাকা এবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ এবং আবু জায়েদ চৌধুরী রাহি ও শহিদুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে এ দুজনের ভাগ্য খুলতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন