অবাক সবাই মেসির গোলে রেগে আগুন স্ত্রী
ফুটবলার মেসি অবসরেও ছাড়েন না ফুটবলের সঙ্গ। আর সন্তানদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েই মেসি রাগিয়ে দিয়েছেন স্ত্রী আন্তোনেল্লা রকুজ্জেকে। সম্প্রতি মেসি নেমেছিলেন বাচ্চাদের ফুটবল খেলতে। আসলে ঘটনা হলো, অবসরে মেসি ও তার তিন পুত্র থিয়াগো, মাতেও ও কিরো বাসাটাকে বানিয়ে ফেলেছিল ফুটবলের মাঠ।
পিএসজিতে খেলা আর্জেন্টাইন অধিনায়কের দলে ছিল ছোট ছেলে কিরো। অন্য দলে থিয়াগো ও মাতেও। আর সেই মুহূর্তটা ক্যামেরায় বন্দি করছিলেন তার স্ত্রী। সে ম্যাচে মেসি বল দেওয়া নেওয়া করে পৌঁছে গিয়েছিল প্রতিপক্ষের গোলের সামনে। সেখানে মেসি পাস দেন ছেলে কিরোকে।
কিন্তু কিরো গোল না করে আবার ফিরতি পাস দেন মেসিকে। এমন ঘটনা দেখা গেছে বারবার। মেসি বারবার গোলমুখে পাস দিচ্ছিলেন সতীর্থ কিরোকে। কিন্তু গোল করতে পারেননি কিরো। বল পেলেই পাস করে দিচ্ছিলেন মেসিকে। যেন গোল করার চেয়ে পিতা মেসিকে অ্যাসিস্ট করেই খুশি থাকতে চায় সে।
এমনই একটি আক্রমণ থেকে বল পেয়ে পাল্টা আক্রমণে ওঠেন থিয়াগো ও মাতেও। কিন্তু মেসি দারুণ ক্ষিপ্রতায় বল কেড়ে নিয়ে পৌঁছে যান প্রতিপক্ষের গোলপোস্টের সামনে। পুত্র কিরোর গোল করায় অরুচি থাকলেও পিতা মেসির গোলে অরুচি ছিল না কখনোই। এই খেলাতেও গোল করেছেন।
আর তাতেই খেপেছেন স্ত্রী আন্তোনেল্লা। রাগী মুখের ইমোজি দিয়ে সেই খেলার ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করেছেন মেসির স্ত্রী। সে ভিডিওর ক্যাপশন হিসেবে লিখেছেন, ‘বাচ্চাদের জিততে দাও’। মেসির জয়তৃষ্ণা শেষ পর্যন্ত মাঠ ছেড়ে সংসারেও পৌঁছে গেল!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live