তাসকিনের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়: ডোনাল্ড
দ্বিতীয় ইনিংসে ইনজুরি নিয়ে বোলিংয়ে এসে ১১ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তাসকিন। ইনজুরিতে থাকার পরও তাসকিন যেভাবে চেষ্টা করেছেন সেটা বেশ মনে ধরেছে অ্যালান ডোলান্ডের। বাংলাদেশের পেস বোলিং কোচ জানিয়েছেন, তাসকিনের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
এক ভিডিও বার্তায় ডোনাল্ড বলেন, ‘যেভাবে তাসকিন নিজেকে উজাড় করে দিয়েছে, তাতে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্সে আমি খুব খুশি ছিলাম, কী দুর্দান্তভাবে সে বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছিল।’
‘প্রথম টেস্টে তার কাঁধে মৃদু চোট ছিল, সময় গড়ানোর সঙ্গে তা খারাপ হতে থাকে। দ্বিতীয় ইনিংসে সে স্ট্র্যাপ পেচিয়ে বোলিং করে। বাংলাদেশের জন্য প্রয়োজনে আরও বেশি কিছু করতে সে প্রস্তুত ছিল। তার জন্য আমাদের শুভ কামনা।’
দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কাজ শুরু করেছেন ডোনাল্ড। যে কারণে প্রথমবার কাজ করেছেন তাসকিনের সঙ্গে। একটি মাত্র সিরিজে কাজ করা ডোনাল্ড জানিয়েছেন, তাসকিনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।
ডোনাল্ড বলেন, ‘এই তরুণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ। সে খুব মনোযোগী শ্রোতা এবং শিখতে চায়। ওর ভেতরে একটি যথাযথ চালিকা শক্তি আছে। সে সব ব্যথা সয়ে এগিয়ে যায়।’ ‘(ডারবান টেস্টে) তিন পেসারই ছিল অসাধারণ, বিশেষ করে তাসকিন, তাকে প্রবল ব্যথা সইতে হয়েছিল। এটা দেখিয়েছে, সে কতটা দৃঢ় এবং দলের প্রতি সে কতটা আন্তরিক। ব্যথাটা ছিল চূড়ান্ত পর্যায়ে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live