পাল্টে গেলো আইসিসির তৈরি করা নিয়ম, আগের নিয়মে শুরু হচ্ছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
করোনা পরিস্থিতির পর এবারই প্রথম জৈব সুরক্ষা বলয় ছাড়া কোনো সিরিজ আয়োজন হতে চলেছে। এর ফলে আবারও ক্রিকেট ফিরছে চিরচেনা সাধারণ পরিবেশে। যেমনটা ছিল করোনার আগে।
এরই মধ্যে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে এই প্রস্তাব পাঠিয়েছে পিসিবি। তাদের অনুমতি পেলেই এই সিরিজ দিয়ে উঠে যাবে জৈব সুরক্ষা বলয়। এই প্রস্তাব বাস্তবায়ন হলে পাকিস্তানে পৌঁছার পর কোনো করোনা পরীক্ষাও করতে হবে না ক্যারিবীয়দের।
শুধুমাত্র কোনো ক্রিকেটার বা সংশ্লিষ্টদের করোনার উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার নিয়ম রাখা হচ্ছে। আর কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে থাকতে হবে ৫ দিনের আইসোলেশনে। একই নিয়ম চালু থাকবে পাকিস্তানের পরবর্তী সিরিজগুলো ও ঘরোয়া টুর্নামেন্টে।
এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটে পরীক্ষা নিরীক্ষাও চালিয়েছে। সদ্য সমাপ্ত পাকিস্তান ওয়ানডে কাপে কোনো জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ছিল না। খেলোয়াড়রা নিজেদের মতো করে স্বাস্থ্যবিধি মেনে চলেছেন। পিসিবির পক্ষ থেকে কোনো বিধি নিষেধও ছিল না।
৩৩ ম্যাচ আয়োজন হলেও কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হননি ওয়ানডে কাপে। এরই মধ্যে পাকিস্তান সরকার তাদের করোনা বিধি নিষেধ শিথিল করেছে। কারণ করোনায় আক্রান্তের সংখ্যা অনেকাংশেই কমে এসেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live