প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার দাপট
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গোটা সেশনে মাত্র একটি উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই দুই ওপেনার অধিনায়ক ডিন এলগার ও সারেল আরউই খেলছিলেন স্বাচ্ছন্দ্যে। দলীয় ৫২ রানে আরউইকে শিকার করেন খালেদ আহমেদ। ৪০ বলে ২৪ রান করে তালুবন্দী হন উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে।
এরপর অবশ্য প্রোটিয়াদের আর কোনো বিপদ ঘটেনি। প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার, তাতে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৭ রান। ওভার প্রতি রান উঠেছে ৩.৮২ হারে। প্রথম টেস্টে জোড়া অর্ধশতক হাঁকানো এলগার ৮০ বলে ৫৯ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গী ৪৮ বলে ২৪ রান করে অপরাজিত কিগান পিটারসেন।
আরউইকে অবশ্য আরও আগেই সাজঘরে ফেরাতে পারত বাংলাদেশ। তৃতীয় ওভারের চতুর্থ বলে খালেদের বল আরউইয়ের প্যাডে আঘাত করে। তবে অধিনায়ক মুমিনুল হক রিভিউ নেননি। পরবর্তীতে দেখা যায়, রিভিউ নিলে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসত। খালেদ অবশ্য রিভিউয়ের জন্য মরিয়াই ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ১০৭/১ (২৮ ওভার)এলগার ৫৯*, পিটারসেন ২৪*, আরউই ২৪খালেদ ৩৮/১
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন