‘অল্পের জন্য’ প্রাণে বেঁচে যাওয়া চাহালকে নিয়ে ক্রিকেট দুনিয়াতে তোলপাড়
প্রায় ৯ বছর আগে ২০১৩ সালে চাহাল আইপিএল খেলেছেন মুম্বাইয়ের হয়ে। সে সময় ব্যাঙ্গালোরে অবস্থানকালে তার সাথে ঘটে যায় চরম অপ্রীতিকর এক ঘটনা। মদ খেয়ে মাতাল হয়ে মুম্বাইয়েরই এক ক্রিকেটার নাকি চাহালকে ১৬ তলা থেকে ঝুলিয়ে দিয়েছিলেন। চাহালের ভাষায়, ‘অল্পের জন্য বেঁচে ফিরেছি।’
চাহাল বলেন, ‘খুব কম লোকই এই গল্পটা জানেন। আমি কাউকে বলিনি। আজ থেকে সবাই জানতে পারবেন। ২০১৩ সালের ঘটনা এটা। আমি মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলাম। ব্যাঙ্গালোরে ম্যাচ ছিল। এক অনুষ্ঠানে একজন খেলোয়াড় প্রচুর মদ খেয়েছিল। আমি নাম বলব না, তবে ও আমাকে ফোন করে ডেকেছিল।’
নির্দেশ অনুযায়ী চাহাল সেখানে হাজির হন। এরপর এমন কিছু ঘটে যায়, যাতে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেন চাহাল। তবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন, এতেই তার রাজ্যের স্বস্তি।
চাহাল বলেন, ‘ও আমাকে বাইরে নিয়ে গিয়ে ব্যালকনি থেকে ঝুলিয়ে দেয়। আমার ঘাড়ে হাত ছিল। আমরা ১৬ তলায় ছিলাম। যদি ও হাত ছেড়ে দিত তাহলে আমি পড়ে যেতাম। ওখানে অনেক লোক ছিলেন। তারা পরিস্থিতি সামলে নেন।’
চাহাল আরও বলেন, ‘আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জল খাওয়ানো হয়েছিল। তারপর আমি বুঝেছিলাম যে কোথাও গেলেও কতটা দায়িত্বশীল হওয়া উচিত। এই ঘটনায় মনে হয়েছিল, মরতে মরতে বেঁচে গিয়েছি। তখন একটুও এদিকে-সেদিক হয়ে গেলে আমি পড়ে যেতাম।’
চাহালের এই ঘটনা শোনার পর রীতিমত হতবাক হয়ে গেছেন ভারতের ক্রিকেট সংশ্লিষ্টরা। এর মধ্যে বীরেন্দর শেবাগের এক টুইট নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। শেবাগ তার টুইটে লিখেন, ‘কোন খেলোয়াড় মদ্যপ অবস্থায় চাহালের সঙ্গে এমন কাণ্ড ঘটিয়েছিল তা জানা দরকার। এটিকে নিছক মজা হিসাবে ধরলে ঠিক হবে না। কী ঘটেছিল এবং এই ঘটনার গুরুত্ব বুঝে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেটা জানাটা ভীষণ গুরুত্বপূর্ণ।’
তবে সেই টুইটে শেবাগ যে ছবি জুড়ে দিয়েছিলেন, সমর্থকরা তা ভালোভাবে নেননি। ফলে রোষানলে পড়তে হয় শেবাগকে। তোপের মুখে তিনি তার টুইটই মুছে ফেলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল