এনামুলের ঘূর্ণিতে আউট হয়ে মেজাজ হারিয়ে অবিশ্বাস্য কান্ড করে বসলেন মাহমুদউল্লাহ
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এনামুল জুনিয়রের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১৪৩ রানে অলআউট হয়েছে মোহামেডান। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেছেন তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে আউট হওয়ার পর ড্রেসিংরুমের দরজায় লাথি দিয়ে আলোচনায় চলে এসেছেন তিনি।
এনামুল জুনিয়রের করা ৩৭তম ওভারের প্রথম বলে স্কয়ার কাট করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু বল বেশ খানিকটা নিচু হয়ে তার ব্যাটের নিচের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক জাকির হাসানের গ্লাভসে। আউট হওয়ার আগে ৫২ বলে ২টি করে চার-ছয়ের মারে ৪৮ রান করেন তিনি।
আউট হয়ে ফেরার সময় প্রথমে মাঠকর্মীদের ওপর চড়া মেজাজ দেখান মাহমুদউল্লাহ। পরে ড্রেসিংরুমে ঢোকার মুখে বন্ধ দরজায় সজোরে লাথি মেরে ভেতরে প্রবেশ করেন তিনি। এসময় তার চোখে-মুখে রাগের আভা স্পষ্ট দেখা যায়। মূলত উইকেটের অসম বাউন্সের কারণেই মেজাজ হারিয়েছেন মাহমুদউল্লাহ।
অবশ্য মেজাজ হারানোর কারণ কম নেই মোহামেডানের এই তারকা অলরাউন্ডারের। চলতি লিগে সুপার লিগ খেলার সম্ভাবনা মিইয়ে যাচ্ছে মোহামেডানের। এখন পর্যন্ত সাত ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে তারা। আজকেও হেরে গেলে সেরা ছয়ে থেকে সুপার লিগে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে।
মোহামেডানকে কোণঠাসা করা বোলিংয়ে ৯.১ ওভারে ৪১ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন এনামুল জুনিয়র। লিস্ট 'এ' ক্যারিয়ারে এটিই তার প্রথম ৫ উইকেট। এতদিন সেরা বোলিং ছিল ২৬ রানে ৪ উইকেট। এনামুলের পাশাপাশি মুকিদুল ইসলাম মুগ্ধ ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live