তামিম-শান্তর ‘ত্রুটি’ নিয়ে সিডন্সের মন্তব্য
মাহমুদুল হাসান জয়কে হারানো বাংলাদেশ তখন অনেকটাই নির্ভার ছিল যখন তামিম ও শান্ত যখন ক্রিজে ছিলেন। তবে তারা সাজঘরে ফিরতেই ঘটে এক নতুন বিপর্যয়। প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে তাই বেশ পোড়াচ্ছে তামিম ও শান্তর উইকেট দুটি।
কোচ সিডন্স বলেন এ ব্যাপারে বলেনঃ ‘দুই বাঁহাতির এমন আউট নিয়ে আমি ইতোমধ্যে কথা বলেছি। দুইজনই লেগ সাইডে বল মারতে চেয়েছিল। আমি ওদের বলেছিলাম, এসব ক্ষেত্রে যেদিক থেকে বল এসেছে, পা বাড়িয়ে সেদিকেই বলকে ফেরত পাঠাতে (অফ সাইডে)। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা মানসিক ও কৌশলগত ভুল যা খুব সহজেই শুধরে নেওয়া যাবে। তবে এর সমাধান দ্রুতই করতে হবে। রাউন্ড দ্যা উইকেটে বল করার সময় এমন ভুল করাই উচিৎ নয়।’
সিডন্স আরও বলেন, ‘রাউন্ড দ্যা উইকেটে বল করা বোলারদের বিপক্ষে ও আর শান্ত দারুণ ছিল। আমি মনে করি না আগ্রাসী ব্যাটিংয়ের কারণে আউট হয়েছে ও, এটা নিছক মানসিক কারণ।’
শান্তর চেয়েও সিডন্সকে বেশি হতাশ করেছে তামিমের আউট। তামিমের সাবলীল ব্যাটিং বেশ চাপ সৃষ্টি করেছিল প্রোটিয়া বোলারদের ওপর। একপর্যায়ে তাদের চোখেমুখেও হতাশার স্পষ্ট ছাপ ছিল। তামিমের বিদায়ে তাই ভীষণ মন খারাপ হয়েছে সিডন্সের।
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় তামিম চার দিয়ে অর্ধশতক পূর্ণ করতে চেয়েছিল। পুরো ইনিংসে কীভাবে খেলেছে সে সেটা ভুলে গিয়েছিল। সোজা ব্যাটে দারুণ খেলছিল, পা বাঁকা ছিল না। বোলারদের প্রতি তার আগ্রাসী ব্যাটিং দারুণ ছিল। এটা আমাদের ড্রেসিংরুমে স্বস্তি দিয়েছিল। ৪৭ রান করার পেছনে ভালোই খেলেছে। ইনিংসটা আরও বড় হলে ভালো হত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে