ব্রেকিং নিউজ: বাংলাদেশের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সফর নিয়ে নতুন তথ্য দিল বিসিবি
তবে একটাসময় ছোট দলের কাতারে থাকায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে সিরিজে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। কিন্তু পারফরম্যান্স আর সাফল্যের গ্রাফ যখন ঊর্ধ্বমুখী, তখনও বাংলাদেশ বঞ্চিত হচ্ছে ক্রিকেটের ক্লাসিক্যাল দুই ভেন্যুতে খেলা থেকে।
ইংল্যান্ডে বাংলাদেশ সর্বশেষ সফর করেছে ২০১০ সালে। অস্ট্রেলিয়ায় সর্বশেষ সফর ছিল তারও আগে, ২০০৮ এ। এরপর বৈশ্বিক আসর খেলতে এই দুই দেশে গিয়ে বাংলাদেশ সমীহ জাগানিয়া পারফরম্যান্স দেখিয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ খেলার খরা অবশ্য কাটতে পারে আগামী এফটিপিতে।
আগামী ক্রিকেটীয় চক্রের জন্য যে নতুন ‘ফিউচার ট্যুর প্ল্যান’ করা হচ্ছে তাতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর রাখার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে এ বিষয়ে ইতিবাচক সাড়াও পাওয়া গেছে, জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
তিনি বলেন, ‘অবশ্যই বিষয়গুলো আমাদের বিবেচনায় আছে। এ বিষয়গুলো ঠিক করার জন্যই বোর্ডগুলোর সাথে কথা বলেছি। বেশ কিছু ইতিবাচক ইঙ্গিত আমরা পেয়েছি। আশা করি আগামী এফটিপিতে আসবে।’
আগামী এফটিপিতে অন্য সব দলের মত বাংলাদেশেরও ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাবে। আসছে বছরগুলোতে তাই বেশ ব্যস্ত সময় কাটাতে হবে টিম টাইগারকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন