৭১ রান ও হ্যাটট্রিক-সহ ৬ উইকেট নেওয়ার পরেই T20 ব়্যাঙ্কিংয়ে চমক দেখালেন নমিবিয়ার অলরাউন্ডার
উগান্ডার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩৫ বলে ৭১ রান করেন স্মিত। তিনি চারটি চার ও ৭টি ছক্কা হাঁকান সেই ইনিংসে। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৬টি উইকেট দখল করেন তিনি। ১৭ তম ওভারে চারটি উইকেট নেন নামিবিয়ার তারকা। সেই ওভারের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বলে পরপর তিনজন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
স্বাভাবিকভাবেই এমন চমকপ্রদ পারফর্ম্যান্সের পরে আইসিসির টি-২০ অল-রাউন্ডারদের তালিকায় বড়সড় লাফ দেন স্মিত। তিনি ৩ ধাপ উন্নতি করে চার নম্বরে চলে এসেছেন।
ব্যক্তিগত টি-২০ ব়্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন নেপালের দীপেন্দ্র সিং আইরি। তিনি ব্যাটসম্যানদের তালিকায় ১৩ ধাপ উঠে এসে ৩৮ নম্বরে অবস্থান করছেন। ৪৭ ধাপ উঠে এসে বোলারদের তালিকায় চলে এসেছেন ১৩৫ নম্বরে। অল-রাউন্ডারদের তালিকায় ১৩ ধাপ উন্নতি করে তিনি জায়গা করে নিয়েছেন প্রথম দশে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিং তালিকা অনুযায়ী দীপেন্দ্র এই মুহূর্তে বিশ্বের ১০ নম্বর টি-২০ অল-রাউন্ডার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন