IPL Points Table: শীর্ষে রাজস্থান রয়্যালস, দেখেনিন দিল্লি ও কলকাতার অবস্থান
মুম্বই ইন্ডিয়ান্স আবার টানা ৫ ম্যাচ হেরে একেবারে বিধ্বস্ত। পঞ্জাব কিংসের কাছে পরাজিত হয়ে তারা টানা পাঁচ ম্যাচ হারের লজ্জার নজির গড়ে ফেলল। এর আগেও ২০১৪-তে তারা টুর্নামেন্টের প্রথম পাঁচটি ম্যাচ হেরেছিল। এ রকম লজ্জার নজির আইপিএলের বাকি দলের নেই। টানা পাঁচ ম্যাচ হেরে লাস্টবয় হয়েই থাকল রোহিত শর্মার টিম।
তবে এখনও শীর্ষস্থানই ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। আর দুইয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। দেখে নিন ১০ দলের বর্তমান অবস্থান:

কেকেআর, পঞ্জাব, লখনউ, আরসিবি- প্রত্যেকেই পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে। তার মধ্যে তারা ৩টি করে জিতেছে। ২টি করে হেরেছে। প্রত্যেকেরই ৬ পয়েন্ট। রানরেটের পার্থক্যের কারণে পয়েন্ট টেবলে দলগুলো আগে পরে রয়েছে। এ দিকে শীর্ষস্থানে থাকা রাজস্থান এবং পাঁচে থাকা টাইটানস ৪টি করে ম্যাচ খেলে ৩টি করে জিতেছে। দুই দলই ১টি করে ম্যাচ হেরেছে। তাদের পয়েন্টও ৬। রানরেটের বিচারে তারা লিগ টেবলে জায়গা পেয়েছে। তবে এই দুই দলই ৫ নম্বর ম্যাচ জিতলে বাকি টিমগুলোকে কিছুটা হলেও পিছনে ফেলে দেবে।
দিল্লি এবং হায়দরাবাদ আবার ৪টি করে ম্যাচ খেলে ২টি করে জিতেছে, ২টি করে হেরেছে। তাদের ৪ পয়েন্ট। রানরেটের বিচারে এক ধাপ এগিয়ে দিল্লি। চেন্নাই আবার ৫ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জয় পেয়েছে। তাদের পয়েন্ট ২। তারা এই মুহূর্তে সেকেন্ড লাস্টবয় আর মুম্বই ৫ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে। তারা লিগ টেবলে লাস্টবয়ের জায়গাই ধরে রেখেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন