সবাইকে অবাক করে ইতি টানলেন জো রুট
কিন্তু কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ফের শুরু হয় রুটের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের মতো অনেকেই চায় রুট পদত্যাগ করুক। এবার সেটাই করলেন রুট।
তিনি বলেন, 'আমার ক্যারিয়ারে যত সিদ্ধান্ত নিয়েছি, তার মধ্যে এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল। ক্যারিবিয়ান সফর থেকে বের হয়ে আসার পর বেশ কয়েকটি বিষয় ভেবে দেখার দরকার ছিল।'
'আমি ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার পরিবার ও কাছের মানুষদের সঙ্গে কথা বলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, নেতৃত্ব ছাড়ার এটাই সঠিক সময়।'
গত বছর দল হিসেবে ইংল্যান্ড ভালো করতে না পারলেও ব্যাট হাতে রুট ছিলেন দুর্দান্ত। ১৪ টেস্টে এক হাজার ৭০৮ রান এসেছে তার ব্যাট থেকে। যা সাদা পোশাকের ক্রিকেটে গত বছরের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ সংগ্রহ। আর টেস্ট ইতিহাসে এক পঞ্জিকা বর্ষে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
ইংল্যান্ডকে ৬৪ ম্যাচে নেতৃত্ব দেন রুট। এর মধ্যে ২৭ জয়ের বিপরীতে ২৬ ম্যাচে হেরেছে ইংলিশরা। আর কোনো অধিনায়কের নেতৃত্বে ইংল্যান্ড এতো ম্যাচে হারেনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন