ব্রেকিং নিউজ: অনশনে বসলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার
এরই মধ্যে অনশনে বসলেন দেশটির সাবেক এক ক্রিকেটার। আর্থিক পরিস্থিতির উন্নতি দাবি জানিয়ে এবং তিন বছর আগে হওয়া ইস্টার সানডেতে ভয়াবহ বোমা হামলার বিচার চেয়ে ২৪ ঘণ্টার অনশনে বসেছেন ধামিকা প্রাসাদ। শ্রীলঙ্কায় চলমান সরকার বিরোধী আন্দোলনকারীরাও সমর্থন জানিয়েছেন ধামিকা প্রাসাদের এই অনশনে।
২০১৯-সালে শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে এক গীর্জায় ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল। যে ঘটনায় মৃত্যুবরণ করেন ২৬৯ ব্যক্তি; কিন্তু সেই আক্রমণ কারা করেছিল তার উত্তর এখনও অজানা।
শুক্রবার প্রেসিডেন্ট গোটাবায়ার কার্যালয়ের অদূরে ‘গল ফেস’ নামক উন্মুক্ত স্থানে অনশনে বসেন প্রাসাদ। রাজাপাকসের বিরোধীরাও ধীরে ধীরে যোগ দেন তার সঙ্গে। পরে সাংবাদিকদের প্রাসাদ বলেন, ‘ওই বোমার হামলায় নিহত সমস্ত নির্দোষ মানুষের জন্য দায়ীদের বিচার চাই।’
ইস্টারের হামলার তদন্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছে। স্থানীয় ক্যাথলিক গির্জার দাবি, সরকার জোর করে তদন্ত ধামচাপা দিতে চেয়েছে। বিচারের দাবি চেয়ে সরব কলম্বোর আর্চবিশপ ম্যালকম রঞ্জিতও। সেই দাবিতে সরব হলেন প্রাসাদও। শুক্রবার স্থানীয় মানুষের সঙ্গে তার অনশনে বসার ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দেশের হয়ে ২০০৬ থেকে ২০১৫ পর্যন্ত খেলেছেন ডানহাতি ফাস্ট মিডিয়াম প্রাসাদ। ২৫টি টেস্ট এবং ২৪টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন যথাক্রমে ৭৫ এবং ৩২টি উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live