আম্পায়ারিং নিয়ে নেই কোনো বিতর্ক নেই দাবি সিসিডিএমের, কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন
এসব বিষয়ে কথা বলতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সিসিডিএমের চেয়ারম্যান। তার মতে অন্যান্য যেকোনোবারের চেয়ে এবারের লিগ বেশ ভালোভাবেই চলছে। তিনি বলেন"আম্পায়ারিং থেকে শুরু করে প্রায় সব কিছুই এবারের আসরে বেশ ভালো ভাবে সম্পন্ন হয়েছে। এর কৃতিত্ব আমি আম্পায়ারস কমিটিকে দিব এবং বিসিবির ও কৃতিত্ব প্রাপ্য"।
পুরোপুরি ভুল না বললেও পুরোপুরি সঠিক কথাও বলেননি সিসিডিএমের চেয়ারম্যান। অন্যান্যবারের তুলনায় এবারের আসরে আম্পায়ারিং নিয়ে বিতর্ক তুলনামূলক কম হয়েছে। তবে বিতর্ক ঠিকই ছিল। বল ব্যাটসম্যানের ব্যাটে লাগার পরও এলবিডব্লিউ দেওয়া কিংবা বোলার আপিল না করার পরও আউট দিয়ে দেওয়া সবকিছুই দেখা গিয়েছে এবারের আসরে।
এছাড়া এবারের আসরের উইকেটগুলো নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছে ক্রিকেটাররা। মাহমুদুল্লাহ রিয়াদ তো বাজে উইকেট বানানো্য় কিউরেটরদের সাথেও বাকবিতণ্ডে জড়িয়ে ছিলেন। এছাড়া বিভিন্ন বিদেশী ক্রিকেটাররাও বাংলাদেশের উইকেট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেককেই বলতে শোনা গিয়েছে এই পর্যায়ের একটি টুর্নামেন্টের উইকেটের মান এরকম হওয়া উচিত নয়।
সব মিলিয়ে সিসিডিএম এবং বিসিবি এবারের লিগে সন্তুষ্ট থাকলেও ক্রিকেটাররা হয়তো খুব একটা সন্তুষ্ট নয়। তবে বিগত লীগের চেয়ে এবারের লীগের মানটা কিছুটা হলেও উন্নত হয়েছে। এছাড়া এবারের লিগে বেশকিছু নতুন পারফর্মারদের দেখা মিলেছে। এখনো অনেক উন্নতির জায়গা থাকলেও। এবারে লিগটা বিগত বারগুলোর চেয়ে কিছুটা হলেও ভালো যাচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live