এবার বিসিবির দেখানো পথে হাঁটতে চলেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই
তবে ক্রমেই খলনায়কের রূপ নেয় এই জৈব সুরক্ষা বলয়। প্রথমত, জৈব সুরক্ষা বলয় তৈরি করেও করোনার মত ছোট্ট ভাইরাসকে পুরোপুরি রুখে দেওয়া সম্ভব হচ্ছিল না। দ্বিতীয়ত, বলয়ে আবদ্ধ থাকতে থাকতে হাঁপিয়ে ওঠেন ক্রিকেটাররা।
ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যর কথা বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাই জৈব সুরক্ষা বলয় থেকে বের হয়ে এসেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ, আফগানিস্তান সিরিজ হয়েছে অলিম্পিকের সুরক্ষা নীতি মেনে, যেখানে জৈব সুরক্ষা বলয়ের মত এত কড়াকড়ি নেই। এমনকি আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও থাকছে না জৈব সুরক্ষা বলয়।
এবার ভারতের বোর্ড বিসিসিআইও সেই পথে হাঁটছে। ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে আর জৈব সুরক্ষা বলয়ে আশ্রয় নেবে না সৌরভের বোর্ড। বিসিসিআই এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও বিসিসিআই যে বলয় ব্যবস্থাকে বিদায় জানাতে চলেছে, তা প্রায় নিশ্চিতই বলা চলে। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসার কারণেই মূলত এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত।
ভারতের গণমাধ্যম বিসিসিআইয়ের ঊর্ধ্বতন এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘সব এখনকার মতো ঠিকঠাক থাকলে এবং নিয়ন্ত্রণে থাকলে দক্ষিণ আফ্রিকা সিরিজে জৈব সুরক্ষা বলয় এবং কঠোর কোয়ারেন্টিন দেখা যাবে না। এর পর ভারত আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে যাচ্ছে। সেখানেও জৈব সুরক্ষা থাকছে না। তাই জৈব সুরক্ষা বলয় না রাখাতে সমস্যা নেই।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভরাডুবির পেছনে জৈব সুরক্ষা বলয়ের দায় দেখেছিলেন অনেকে। বিশ্বকাপের আগে আইপিএলে খেলা ক্রিকেটাররা টানা ক্রিকেট তথা বলয়ে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠেন, যার প্রভাব পড়ে বিশ্বকাপের মঞ্চে। এই ধকলের বিষয়টিও ভাবিয়েছে বিসিসিআইকে। সূত্র জানায়, ‘কিছু ক্রিকেটার হয়ত মাঝে মাঝে বিরতি পেয়েছে। তবে বেশিরভাগ ক্রিকেটার জৈব সুরক্ষা বলয়ে থেকে একের পর এক সিরিজ আর আইপিএল খেলে ক্লান্ত হয়ে পড়েছে।’
প্রসঙ্গত, আগামী ৯ থেকে ১৯ জুন প্রোটিয়াদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত, যথাক্রমে দিল্লী, কটাক, বিশাখাপত্তনম, রাজকোট ও ব্যাঙ্গালোরে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- পাকা কলার কালো দাগেই লুকিয়ে ক্যানসার প্রতিরোধের শক্তি