রাজস্থানকে হারিয়ে প্লে-অফে খেলার আশা টিকে রইল মুস্তাফিজদের, দেখেনিন হিসাব নিকাশ
গতকাল আইপিএলে মুম্বাইর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা রাজস্থানকে ৬ উইকেটে ১৬০ রানের মধ্যে আটকে রাখে দিল্লি। এরপর মার্শ ও ওয়ার্নার ১৪৩ রানের জুটি গড়ে ১৮.১ ওভারেই ৮ উইকেটে জয় তুলে নেন।
১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হুমড়ি খেয়ে বসে দিল্লি ক্যাপিটালস। প্রথম দুই ওভারে এক রানের মধ্যে শূন্যরানে ফিরেন শ্রীকার ভারত। সেখান থেকে দলের হাল ধরেন ওয়ার্নার ও মার্শ।
থিতু হয়ে তারা দুজন ঝড় তোলেন। মার্শ ১৮তম ওভারের প্রথম বলে আউট হন। জয় থেকে তখন মাত্র ১৭ রান দূরে দিল্লি। ৬২ বলে ৭ ছক্কা ও ৫ চারে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলে যান এই অলরাউন্ডার।
ওয়ার্নারকে অবশ্য আউট করা যায়নি। তিনি ৪১ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ৪ বলে ২ ছক্কায় ১৩ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্ত।
এই জয়ের ফলে ১২ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। এরপর সাতটি করে ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়েলস।
ইতিমধ্যেই গুজরাট তাদের প্লে-অফের নিশ্চিত করেছে। অন্যদিকে এক পা দিয়ে রেখেছে লাখনো সুপার জয়েন্টস। তাই বাকি এই তিন দলের মধ্যে যে কোনো দুই দলের যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live