১১ বছরের ইতিহাস পাল্টে দিয়ে চ্যাম্পিয়ন ইন্টার মিলান
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ষষ্ঠ মিনিটে নিকোলো বারেল্লার গোলে এগিয়ে যায় ইন্টার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় জুভেন্টাস।
৫০তম মিনিটে সমতা আনেন আলেক্স সান্দ্রো। দুই মিনিটের মাথায় জুভেন্টাসকে এগিয়ে নেন দুসান ভ্লাহোভিচ। ২-১ গোলে এগিয়ে থাকা জুভেন্টাস উজ্জীবিত হয়ে উঠে।
কিন্তু ৮০ মিনিটে সফল স্পট কিকে কানহানোগ্নু ইন্টারকে সমতায় ফেরালে জমে উঠে ম্যাচ। লাউতারো মার্টিনেনেসকে জুভেন্টাসের দুই ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি ও ডি লিখট ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ইন্টার।
২-২ গোলে সমতা থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। এরপরই ব্যবধান গড়ে দেন ইভান পেরিসিচ। ৯৯তম মিনিটে স্টেফান ডি ভ্রেইকে ডাচ ডিফেন্ডার ডি লিখট ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। পেরিসিচ লক্ষ্যভেদ করতে ভুল করেননি।
তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান ক্রোয়াট উইঙ্গার। ডান পায়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের বুলেট গতির শটে তিনি করেন ম্যাচে নিজের দ্বিতীয় গোল।
এর পরপরই মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আল্লেগ্রি। তার দলও আর লড়াইয়ে ফিরতে পারেনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- election result: ১৯৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- ভোটের ফলাফল: ৫টি কেন্দ্রের ফল প্রকাশ, জানুন মির্জা আব্বাসের অবস্থান
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!