অবিশ্বাস্য ভাবে ‘কেজিএফ ২’-এর রেকর্ড ভেঙে দিল কমল হাসানের ‘বিক্রম’
ভারতীয় গণমাধ্যমের খবর, বক্স অফিসে ৩০০ কোটি রূপি আয়ের কাছাকাছি এই ছবি। বাণিজ্য বিশ্লেষকদের মতে, ছবিটি ভারতের বাজারে এই বছরের শীর্ষ ৩ ছবির কালেকশনের তালিকায় প্রবেশ করেছে। বাকি দুটি ছবির মধ্যে রয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘ভ্যালিমাই’।
একাধিক ভাষায় মুক্তি পেয়েছে ‘বিক্রম’। মুক্তির মাত্র ৫ দিনের মধ্যে ২০০ কোটি রূপি ব্যবসা করেছে এই ছবি। ট্রেড আ্যানালিটিক্স রমেশ বালা টুইট করে এই তথ্য জানিয়েছেন। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার শেষ টুইট অনুসারে, ‘বিক্রম’ ‘কেজিএফ চ্যাপ্টার ২’ পেরিয়ে শীর্ষে দ্বিতীয় স্থানে যোগদান করেছে। আশা করছেন আগামীকাল ‘ভ্যালিমাই’কে টপকে প্রথম স্থানে পৌঁছাবে। তবে এই রেকর্ডগুলি দক্ষিণের।
পুষ্পা, আরআরআর এবং কেজিএফ ২-এর পর এটি চতুর্থ দক্ষিণের ছবি যা প্রচুর পরিমাণে ব্যবসা করেছে। এই ছবি দিয়েই চার বছর পর বড় পর্দায় কামব্যাক করেছেন কমল হাসান। একই সময় হিন্দি ছবির দর্শকের মধ্যে দক্ষিণী ছবির জন্য একটা উন্মাদনা রয়েছে।
এদিকে বক্স অফিসে ‘বিক্রম’-এর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ‘সম্রাট পৃথ্বীরাজ’। অক্ষয় কুমার অভিনীত ছবিটি দর্শকদের মন জয় করতে পারেনি। কার্তিক আরিয়ান অভিনীত ছবি ‘ভুলভুলাইয়া ২’ ‘সম্রাট পৃথ্বীরাজ’য়ের থেকে বেশি ব্যবসা করেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live