কলকাতার সিনেমায় এবার সিয়াম
সিয়ামকে নেয়ার বিষয়ে সিনেমার প্রযোজক শ্যামসুন্দর দে ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়ামের এটাই প্রথম কাজ টলিউডে। সিয়াম বাংলাদেশের বাণিজ্যিক ছবিতে বড় নাম। আমাদের এখানে অভিনেতার অপশন কম। নতুন মুখ প্রয়োজন। সেই কারণেই ওকে কাস্ট করা। আশা করি আমাদের এখানকার দর্শকেরও ওর কাজ ভালো লাগবে।
ভারতীয় সংবাদমাধ্যম আরো জানিয়েছে, সিনেমাটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। মূল চরিত্রে প্রসেনজিৎ। আরো আছেন শ্রাবন্তী ও আয়ুষী তালুকদার। সিনেমার পুরো শুটিং হবে লন্ডনে।
গল্পের প্রেক্ষাপটও লন্ডন। সিনেমাটি হবে সোশ্যাল ড্রামা, যেখানে প্রসেনজিৎ লন্ডনের একজন ব্যবসায়ী। তার স্ত্রীর চরিত্রে শ্রাবন্তী। দুজনের বয়সের একটা ব্যবধান রয়েছে।
সিনেমায় আয়ুষীকে কাজ করতে দেখা যাবে প্রসেনজিতের অফিসে। আয়ুষীর বিপরীতে থাকছেন সিয়াম। একটা সংকট এ চারজনকে এক জায়গায় নিয়ে আসে। সিনেমার চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত। প্রযোজনায় আছে শ্যাডো ফিল্মস ও রোডশো ফিল্মস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ