অবশেষে পাসপোর্ট ফেরত পাচ্ছে শাহরুখ পুত্র
সেই আবেদনের শুনানি হয় বুধবার (১৩ জুলাই)।এ দিন আদালত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে অবিলম্বে আরিয়ানের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
২০২১ সালের ২ অক্টোবর বিলাসবহুল প্রমোদতরী থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো কর্মকর্তারা আরিয়াকে আটক করে। এরপরের দিন মাদকযোগের অভিযোগে আটক করা হয় তাকে। এ ঘটনায় প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন আরিয়ান।
তবে, জামিনের জন্য ১৪ টি শর্ত দিয়েছিল আদালত। শর্ততে বলা হয়েছিল, পুলিশকে না জানিয়ে তিনি মুম্বাইয়ের বাইরে যেতে পারবেন না। প্রতি শুক্রবার তাকে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অফিসে হাজিরা দিতে হবে। তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। জামানত হিসাবে দিতে হবে ১ লাখ টাকা ইত্যাদি।
এরপর চলতি বছরের ২৭ মে মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো চার্জশিট দেয়। এই মামলার চার্জশিটে মোট ১৪ জনের নাম রাখে এনসিবি। যে ১৪ জনের মধ্যে নাম ছিল না আরিয়ানের। ফলে মাদক মামলায় ক্লিনচিট পান আরিয়ান।
এরপর গেল ১ জুলাই বিশেষ এনডিপিএস আদালতে পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করেন শাহরুখ পুত্র। সেই আবেদনের পর এবার আরিয়ানকে তার পাসপোর্ট ফেরতের নির্দেশ দিলো আদালত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ