৬০ টাকার ডাব ১২০ টাকা
শুক্রবার সরেজমিনে রাজধানীর মিরপুর ঘুরে ঠিক এমন চিত্রই দেখা গেছে।
শুক্রবার সকাল ১১টায় মিরপুর ৬ নম্বর বাজারের সামনে দেখা যায়, ভ্যান গাড়িতে বসে ডাব বিক্রি করছেন মধ্য বয়স্কা আকলিমা। তার দোকানে ৩০-৩৫টি ডাব রয়েছে। কয়েকজন ক্রেতা তাকে ঘিরে রেখেছেন। তিনি একটার পর একটা ডাব কাটছেন। অনেকে ডাবের পানি ভরে বিভিন্ন পাত্রে রাখছেন। আবার অনেকে ডাবের পানিতে চুমুক দিয়েই কলিজা ঠাণ্ডা করছেন।
আকলিমার দোকানে সব একই আকারের ডাব। বেশিরভাগ ডাব ছোট আকারের। প্রতিটি ডাব ১২০ টাকা। কম দেওয়ার সুযোগ নেই।
আকলিমা জানান, অফ সিজন দেখে ডাবের জোগান কম। দামও বেশি। আড়তে ডাব নেই। আগে আড়তে একেকটি ডাব পাইকারি ৩০-৪০ টাকায় পাওয়া যেত। আর ওই ডাব ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হতো। বর্তমানে দাম বেড়ে একই ডাব পাইকারি ৮০-৯০ টাকা হয়েছে। বাজারে এই ডাব ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি আরও জানান, গরম বেশি পড়ায় ডাবের দাম বেড়েছে। আর গরমে মানুষ অসুস্থ হওয়ায় ডাবের চাহিদাও বেড়েছে।
রুপম নামে এক ডাব ক্রেতা জানান, ঈদের আগে যে ডাব ৬০ থেকে ৭০ টাকায় পাওয়া যেত ঈদের পর সেই ডাব তারা ১২০ টাকায় কিনে খাচ্ছেন।
এদিকে মিরপুর ঘুরে দেখা গেছে, যেসব জায়গায় ভাসমান ডাব বিক্রেতা ছিল তাদের মধ্যে অনেকে আম, কাঁঠাল, লটকনসহ মৌসুমি ফল বিক্রি করছেন। তারা আপাতত ডাব বিক্রি বন্ধ রেখেছেন।
মিরপুর ১ নম্বরের ডাবের আড়তদার রতন বলেন, ঈদের আগে ডাবের দাম কম ছিল। ৩০-৪০ টাকায় পাইকারি রেটে ডাব বিক্রি হতো। এখন আড়তে ডাব নেই। ডাবের মৌসুম শেষ। আবার ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় পানি উঠেছে। এ জন্য ডাবের সংকট। ঈদের পর ঢাকায় কোনো ডাব ঢুকেনি। ডাব থাকলেও সেগুলো কচি না। দামও বেশি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- আজকের স্বর্ণের দাম ও রুপার সর্বশেষ দাম
- মাইডাস ফাইন্যান্সিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- SSC Board Result 2026: ঘরে বসেই Challenge করবেন যেভাবে
- খাতা পুনঃনিরীক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা
- sirin labs finney price in bangladesh
- বাংলাদেশের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, বাড়ল শ্রেণি
- এস আলম আমলে ৫০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ, দুদকের দ্বারস্থ ইসলামী ব্যাংক
- শেয়ারবাজারে নতুন সুখবর, সহজ হচ্ছে মার্জিন বিধিমালা
- ২০২৪ সালের পর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোথায় দেখা যাবে?
- একটানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, যা বলছে আবহাওয়া অধিদপ্তর