আবারও প্রেমে ধোঁকা খেলেন রাখি
অথচ অভিনেত্রীর প্রেমিক আদিল প্রেমের প্রস্তাব দিয়েছিলেন বিএমডব্লিউ গাড়ি দিয়ে। কিছুদিন আগেই তার থেকে প্রায় ছয় বছরের ছোট ব্যবসায়ী আদিল দুরানির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন এই অভিনেত্রী। এমনকি তিনি প্রেমিকের পছন্দমত পোশাক পরিচ্ছদও বদলে ফেলেছিলেন।
এবার সেই প্রেমিক তার সঙ্গে দেখা করতে চাইছেন না। যার কারণে কাঁদতে দেখা গেল রাখি সওয়ান্তকে। আদিলকে ব্যবসার কাজে নানান জায়গায় থাকতে হয়। তিনি আদিলের সঙ্গে দেখা করার জন্য মুম্বাই থেকে বিমানবন্দরে গেলেও, তার সঙ্গে দেখা করতে আদিল আসেননি। রাখি জানান আদিল নাকি তার সঙ্গে দেখা করতে চাইছেন না। এই ঘটনার পর গুঞ্জন ওঠে তাহলে কি সম্পর্কে চিড় ধরল?
সোশ্যাল মিডিয়ায় একের পর এক বেদনাদায়ক ভিডিও শেয়ার করে যাচ্ছেন রাখি । ভিডিওগুলি দেখার পর তার ভক্তরা নানান প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন। রাখি সওয়ান্ত সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় অ্যাক্টিভ থাকেন। সম্প্রতি তিনি প্রেম করেছেন ব্যবসায়ী আদিল দুরানির সঙ্গে। রাখিকে আদিলের সঙ্গে সর্বত্র দেখা যায়।
সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, তিনি বিমানবন্দরের সুন্দর পোশাকে এবং মেকআপে রয়েছেন। যখন মিডিয়ার ক্যামেরা ছবি এবং ভিডিও নিতে তার কাছে পৌঁছায় তখন তিনি নিজের কষ্টের কথা বলতে থাকেন । জানান আদিল তাঁর সঙ্গে দেখা করতে আসেননি । তিনি ফ্লাইটে অনেক কেঁদেছেন। আদিল তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ