ভাইয়ের ছবিতে সোনাক্ষী
তার চুলের মাঝে ভেসে থাকা বনানীর এক প্রান্তে আলোর আভা। সেই এক চিলতে আলোর মাঝে স্পষ্ট হয়ে আছে অচেনা এক মানুষের ছায়া, যা থেকে অনুমান করা যায়, ছবিটি আঁধারি ভুবনের গল্প দর্শকের সামনে তুলে ধরতে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অব ডার্কনেস’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা। তার সঙ্গে আরো দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল ও সুহেল নায়ার। ছবিটি প্রযোজনা করছে এনভিবি ফিল্মস।
ভাই কুশের প্রথম ছবি নিয়ে দারুণ উচ্ছ্বসিত সোনাক্ষী। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে তিনি বলেছেন, সিনেমার জন্য আমরা এমন একটি গল্প খুঁজছিলাম, যা দর্শকের কাছে ভিন্ন ধরনের মনে হবে। অনেক খোঁজাখুঁজির পর যে গল্প পেয়েছি, যা দু’জনেরই ভীষণ পছন্দের। তাই নির্মাতা হিসেবে কুশের অভিষেক স্মরণীয় হয়ে থাকবে বলেই আমার ধারণা।
কুশের কথায়, সোনাক্ষী প্রতিভাবান অভিনেত্রী। তার কাজের প্রশংসা আমি সবসময় করি। ভালো লাগছে এটা ভেবে যে, নিজের প্রথম ছবিতেই সোনাক্ষীর মতো বলিউডের স্বনামধন্য অভিনেত্রীকে পাশে পাচ্ছি। বোন নয়, শিল্পী হিসেবেই আমার ছবিতে অভিনয় করছে সে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ