আসছে রাজ-মিমের নতুন কেমেস্ট্রি ‘দামাল’
সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। প্রদর্শন শেষে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট দেওয়া হয়েছে সিনেমাটিকে। যা আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘দামাল’ সিনেমাটি। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযোদ্ধাদের জন্য ব্যয় করছেন। এ ছাড়া অনেক অজানা কাহিনী উঠে আসবে সিনেমাটিতে।
পরিচালক রায়হান রাফী বলেন, ‘দামাল’ যে গল্প নিয়ে নির্মিত পৃথিবীর অন্য কোনো দেশে এমন ইতিহাস নেই। ১৯৭১ সালে ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্র সমন্বয় দেখা যাবে ‘দামাল’ ছবিতে। এটি ব্যয়বহুল ছবি। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে একটানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়েছে। ভিএফএক্সে প্রচুর সময় দিতে হয়েছে। সবমিলিয়ে দুর্দান্ত কিছু নিয়ে আসছে দামাল।
‘দামাল’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজাসহ অনেকে।
‘দামাল’র সেন্সর প্রসঙ্গে মিম বলেন, সেন্সর হয়েছে শুনেছি। সেন্সর থেকে একাধিক সদস্য ফোন করে ভীষণ প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন, ‘দামাল’ দেখে মুগ্ধ হয়েছেন। ‘পরাণ’ যেভাবে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে, আমার বিশ্বাস ‘দামাল’ দিয়েও এমনও কিছু হবে। এখন মুক্তির অপেক্ষায় আছি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live