বলিউডে ইয়োহানি
এবার বলিউডের সিনেমার গানে অভিষেক হতে যাচ্ছে ইয়োহানির। ‘মানিকে মাগে হিথে’ গানটিই হিন্দিতে গেয়েছেন তিনি। অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার নতুন সিনেমা ‘থ্যাংক গড’-এ থাকছে শ্রীলংকান গায়িকার বিশ্বজয় করা গানটি। গত ৯ সেপ্টেম্বর সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে এসেছে।
সংবাদমাধ্যমকে ইয়োহানি জানান, ‘হিন্দি ভাষা শেখা তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। হিন্দি গান অনেক শুনেছেন। কিন্তু কোনো সিনেমার জন্য গান গাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়।’
গায়িকা আরও বলেন ‘এখানে আমাকে একজন অভিনেত্রীর গলায় গাইতে হয়েছে। উচ্চারণ, গলার ভঙ্গি, টান- সব ঠিকঠাক রাখতে হয়েছে। এর আগে এসব কখনো করিনি। তাই এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।’
‘থ্যাংক গড’ সিনেমায় চিত্রগুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন অজয়। সাধারণ মানুষের চরিত্রেই দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রকে, যার চরিত্রের বিশ্লেষণ করবেন চিত্রগুপ্ত। ইন্দ্র কুমার পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৫ অক্টোবর।
এদিকে, আইনি ঝামেলায় পড়েছে সিনেমাটি। এর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। উত্তরপ্রদেশের জওনপুর আদালতে এই অভিযোগ দায়ের করেছেন হিমাংশু শ্রীবাস্তব নামের এক আইনজীবী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ