শেষ হলো বাংলাদেশ বনাম মালয়েশিয়ার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ১৩০ রান তাড়া করতে নেমে ধীরগতির শুরু করেন মালয়েশিয়ার দুই ওপেনার উইনফ্রেড দুরাইসিংগাম এবং ইলশা হান্টার। পাওয়ার প্লের শেষ ওভারে গিয়ে উইকেট হারায় মালয়েশিয়া। ফারিয়া ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক উইনফ্রেড।
ম্যাস ইলশাকে লেগ বিফোরের ফাঁদে ফেরেন হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেন বাঁহাতি এই পেসার। পরের বলে মাহিরাহ ইজ্জাতি ইসমাইলকেও বোল্ড করে অভিষেকেই হ্যাটট্রিক পূর্ণ করেন ফারিহা। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক আছে ফাহিমা খাতুনের।
ফারিহার পর মালয়েশিয়ার শিবিরে একের পর এক আঘাত হানেন রুমানা, ফাহিমারা। তাতে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার ব্যাটাররা। শেষ পর্যন্ত মালয়েশিয়া ৪১ রানে অল আউট হলে ৮৮ রানের বড় জয় পায় বাংলাদেশের মেয়েরা। স্বাগতিকদের হয়ে ফারিহা তিনটি এবং দুটি করে উইকেট পেয়েছেন ফাহিমা, সানজিদা ও রুমানা।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন শামিমা সুলতানা। শাসা আজমির বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে শূন্য রানে আউট হন ডানহাতি এই ওপেনার। উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি ফারজানা হক পিংকি। আউট হয়েছেন ১০ রানে।
চারে নেমে শুরু থেকেই মালয়েশিয়ার বোলারদের ওপর চড়াও হন জ্যোতি। আক্রমণাত্বক ব্যাটিংয়ে মাত্র ৩২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের অধিনায়ক। যদিও হাফ সেঞ্চুরির পর আউট হয়েছেন তিনি। ৫৩ রান করা জ্যোতি ফেরার পর আউট হয়েছেন ৫৬ রান করা মুর্শিদা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী দল- ১২৯/৫ (২০ ওভার) (মুর্শিদা ৫৬, জ্যোতি ৫৩; আজমি ১/১৫)
মালয়েশিয়া নারী দল- ৪১/১০ (১৮.৫ ওভার) (হান্টার ৯, আরিয়ান্না ৯; ফারিহা ৩/১২, সানজিদা ২/৪, রুমানা ২/১)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় পদক্ষেপ: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২৩ মার্চ ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- স্বর্ণের বাজারে বড় ধস: ৪ মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় প্রস্তাব: আমূল বদলে যাবে বন্ড মার্কেট
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন, জানুন সময়সূচি
- কমলো জ্বালানি তেল ও স্বর্ণের দাম
- সাফ চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশ বনাম পাকিস্তান: কখন ও কোথায় দেখবেন লাইভ?
- ফেসবুকে রিলস পোস্ট করেই ৩ হাজার ডলার আয়ের সুযোগ
- বার্সেলোনা বনাম রায়ো ভায়েকানো: ১ গোলে ম্যাচ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম ভায়েকানো
- আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি ঘোষণা: জানুন প্রতিপক্ষ কারা
- আজকের খেলার সময়সূচি:ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- ওষুধ ছাড়াই ফ্যাটি লিভার দূর করার ৫টি প্রাকৃতিক উপায়