এক কাপড় দুইবারের বেশি পরার প্রশ্নই আসে না: বর্ষা
সম্প্রতি একটি সেলিব্রেটি টক-শো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে উপস্থাপিকা বর্ষার কাছে জানতে চান, তিনি এক পোশাক বারবার পরেন কি না!
উত্তরে বর্ষা বলেন, ‘আমার ডিজাইনের শাড়ি, লেহেঙ্গা, সালোয়ার কামিজের অভাব নেই। দেখা যায়, একবার কী হার্ডলি দুইবার পরি। তাও সেটা কয়েকবছর পরে রিপিট করি। দুইবারের বেশি তো প্রশ্নই আসে না।’
বর্ষার এই ভিডিওর সঙ্গে বলিউড তারকা আলিয়া ভাটের একটি টক-শোয়ের ক্লিপ কোলাজ করা হয়। সেটিতেও উপস্থাপিকা আলিয়াকে একই ধরনের প্রশ্ন করেন।
বর্ষার মতো উত্তর দেননি আলিয়া। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি সব পোশাক বারবার পরি। জুতা, ব্যাগ, জিন্স, আউটফিট; সবকিছু। আমার৩৬৫ দিনের কাপড় নেই তো। আমি অনেকবার পরি। এটা সাধারণ একটি বিষয়। বারবার কাপড় পরিবর্তন করা ভালো নয়।’
নেটিজেনরা আলিয়ার সঙ্গে বর্ষার দৃষ্টিভঙ্গির তুলনা করে ভিডিওটি শেয়ার করছেন। তাদের বক্তব্য, আলিয়ার মতো একজন আন্তর্জাতিক তারকা যদি এক কাপড় একাধিকবার পরতে পারেন তাহলে বর্ষার মতো নামমাত্র নায়িকা কেন পারবেন না! এটা নিয়ে ট্রোল করা হচ্ছে ঢালিউডের এ নায়িকাকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ