ব্রেকিং নিউজঃ আফ্রিদি ভক্তদের জন্য বিশাল দুঃসংবাদ
গত রোববার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হাঁটুতে চোট পান পাকিস্তানি পেসার, যে চোটের সঙ্গে প্রায় চার মাস লড়াই করে সেরে উঠেছিলেন তিনি।
আফ্রিদির স্থলাভিষিক্ত হিসেবে প্রথমবার লাল বলের ক্রিকেটে নাম লিখতে পারেন হারিস রউফ।
গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পান আফ্রিদি। সাড়ে তিন মাস ছিলেন মাঠের বাইরে। ইংল্যান্ডের বিপক্ষে হোম টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন তিনি এবং লন্ডনে পুনর্বাসন করেন। সুস্থ হওয়ায় বিশ্বকাপ দলে ফেরেন এবং ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই খেলেছিলেন।
যত দিন গেছে, ততই নিজের ছন্দ ফিরে পান আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে ২২ রানে ৪ উইকেট এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ রানে ৩ উইকেট নেন। সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষেও পান ২৪ রান দিয়ে ৩ উইকেট। শিরোপার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২.১ ওভার করে ১৩ রান দেন এবং নেন ১ উইকেট।
ফাইনালে আফ্রিদি লং অফ থেকে দৌড়ে এসে ক্যাচ ধরে হ্যারি ব্রুককে ফেরান, কিন্তু ব্যথা পান হাঁটুতে। ব্যথায় কুঁকড়ে মাঠের বাইরে চলে যান। ঘটনা ছিল ১৩তম ওভারে। পরে তিনি ফিরলেও একটি বল করে আর মাঠে থাকতে পারেনি। তার ডান পায়ে ব্রেস পরা আছে। পিসিবি জানায়, ইনজুরি সঠিকভাবে পর্যবেক্ষণ করে আরও বিস্তারিত জানানো হবে।
সোমবার পাকিস্তান স্কোয়াডের অন্যদের সঙ্গে দুবাই হয়ে দেশে ফিরবেন আফ্রিদি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live