ইতিহাসের পাতায় মিরাজ
এই ম্যাচে লোকেশ রাহুল ৭৩ রান করতে পারেন। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ভারতকে লড়াকু স্কোরের পুঁজি তৈরি করে দিতে পারেন। কিংবা এই ম্যাচে ৪১ রান করে বাংলাদেশের সূচনাটাও সুন্দর করে দিতে পারেন।
কিন্তু মেহেদী হাসান মিরাজ যা করেছেন তা তো অবিশ্বাস্য! ভারতীয়রা বাংলাদেশকে যেভাবে চেপে ধরেছিল, তাতে রোহিত শর্মারা কত রানে জিততে পারে সেটাই গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছিলো। অনেক দর্শক হয়তো মাঠ ছেড়ে বাড়ি চলে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। কেউ কেউ বেরও হয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের ব্যাটার পারফরম্যান্সে বিরক্ত হয়ে।
কিন্তু ভোজবাজির মত এভাবে পাশার দান উল্টে দেবেন মেহেদী হাসান মিরাজ, তা ক’জন ভাবতে পেরেছিলেন! মিরাজও নিশ্চয় নয়! নন-স্ট্রাইকপ্রান্তে মোস্তাফিজুর রহমানকে দাঁড় করিয়ে রেখে, সিঙ্গেলস কিংবা ডাবলস না নিয়ে, একটি-দুটি বাউন্ডারি মেরে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় এনে দিলেন মেহেদী হাসান মিরাজ।
পরিসংখ্যানে তার পারফরম্যান্স লেখা থাকবে ৩৯ বলে ৩৮ রান! কিন্তু কী পরিস্থিতিতে, খেলার কী অবস্থায় মিরাজ এই রান করেছিলেন, তা পরিসংখ্যানের পাতায় না হলেও লিখা থাকবে ইতিহাসের পাতায়। সঙ্গে ম্যাচের বিচারকরা মেহেদী হাসান মিরাজকে সেরার পুরস্কারে ভূষিত করে যেন নিজেরাই সম্মানিত হওয়ার গৌরব লাভ করলেন!
এমন একটি পারফরম্যান্সের পর সাকিবের ৫ উইকেট প্লাস ২৯ রান, এবাদতের ৪ উইকেট কিংবা লোকেশ রাহুলের ৭৩ রানের ইনিংস- সবই ম্লান হয়ে গেলো। যথাযোগ্যভাবেই ম্যাচ সেরার পুরস্কারটি উঠে গেলো মেহেদী হাসান মিরাজের হাতে। প্রসঙ্গত বল হাতে একটি উইকেটও নিয়েছিলেন তিনি। শিখর ধাওয়ানকে বোল্ড করে বাংলাদেশের জন্য প্রথম ব্রেক থ্রুটা এনে দিয়েছিলেন তিনিই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ