সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, দেখেনিন সর্বশেষ স্কোর
দুর্দান্ত ব্যাটিং করছেন শান্ত আর অভিষিক্ত জাকির হাসান। আগের দিনের শেষ বিকেলে বিনা উইকেটে বাংলাদেশকে ৪২ রান এনে দিয়েছিলেন তারা। এবার ভারতের বিপক্ষে টেস্টে দেশের হয়ে উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েছেন তারা।
চট্টগ্রাম টেস্টে আজ (শনিবার) চতুর্থ দিন উদ্বোধনী জুটিটি ৫৮ রানে পৌঁছানোর পরই এ রেকর্ড হয়ে গেছে। আর এরই মধ্যে দিয়ে দলীয় সেঞ্চুরি পার করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত তারা ৩৮ ওভার খেলে অবিচ্ছিন্ন আছেন ১০৬ রানে। শান্ত ৬১ আর জাকির ৪৫ রান নিয়ে ব্যাট করছেন।
সামনে বিশ্বরেকর্ড লক্ষ্য। চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৩ রানের। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ৪১৮ রানের। অর্থাৎ এই টেস্টে জিততে হলে বাংলাদেশকে বিশ্বরেকর্ড গড়তে হবে।
তৃতীয় দিনের শেষ বিকেলে উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আরও বড় বিপদে ফেলতে চেয়েছিল ভারত। তবে দুই ওপেনার নাজমুল হাসান শান্ত আর জাকির হাসান সেই সুযোগ দেননি।
তৃতীয় দিন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর পর ভারত ১২ ওভারে ব্যবহার করেছে পাঁচ বোলার। কিন্তু উইকেট ফেলতে পারেনি। বিনা উইকেটে ৪২ রান নিয়ে দিন শেষ করে টাইগাররা। শান্ত ২৭ আর জাকির ১৫ রানে অপরাজিত ছিলেন।
প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে আর বেশিদূর এগোতে পারেনি টাইগাররা। ৫৫.৫ ওভার খেলে অলআউট হয় ১৫০ রানে। শেষ ব্যাটার হিসেবে আউট হন মেহেদি হাসান মিরাজ (২৫)।
ভারতের কুলদ্বীপ যাদব ৪০ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। ৩ উইকেট মোহাম্মদ সিরাজের।
প্রথম ইনিংসে ৪০৪ করা ভারত বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে। এবার টাইগার বোলারদের পাত্তাই দেয়নি অতিথিরা। অধিনায়ক লোকেশ রাহুলকে ব্যক্তিগত ২৩ রানে ফেরান খালেদ আহমেদ।
এরপর চেতেশ্বর পূজারা আর শুভমান গিল ১১৩ রানের বড় জুটি গড়েন। গিল করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১৫২ বলে ১০ চার ৩ ছক্কায় ১১০ রানের ইনিংস খেলা এই ওপেনারকে ফেরান মেহেদি হাসান মিরাজ।
সেঞ্চুরি করেন পূজারাও। ১৩০ বলে ১৩ বাউন্ডারিতে ১০২ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। বিরাট কোহলি ছিলেন ১৯ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live