ফ্রান্স-আর্জেন্টিনা, দুই দলের সমর্থকদের মধ্যে চলছে পাল্টাপাল্টি
দিন দুয়েক আগে ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি তুলেছেন ফরাসি সমর্থকরা। অনলাইনে পিটিশনের প্ল্যাটফর্ম ‘মেসওপিনিয়নস’-এ উল্লেখ করা হয়, ‘রেফারিকে কিনে নেওয়া হয়েছিল, পেনাল্টিটি হয় না এবং দ্বিতীয় গোলের আগে এমবাপে ফাউলের শিকার হয়। ম্যাচটি পুনরায় খেলার দাবিতে সই করুন।’
শুক্রবার পর্যন্ত ওই পিটিশনে ২ লাখের বেশি মানুষ সই করার খবর পাওয়া যায়। এবার পাল্টা পিটিশন আর্জেন্টিনার পক্ষ থেকে। বিশ্বকাপজয়ী দেশের সমর্থকরা পিটিশনের নাম দিয়েছে, ‘ফ্রান্স স্টপ ক্রাইং (ফ্রান্স কান্না বন্ধ করো)’।
পিটিশনটিতে লেখা হয়েছে, ‘আমরা বিশ্বকাপ ফাইনাল জেতার পর থেকে ফ্রান্সের কান্না থামছে না। তারা আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন না মেনে অভিযোগ করে চলেছে। এই পিটিশনের লক্ষ্য ফ্রান্সের কান্না থামানো এবং তাদের এটা মেনে নেওয়া যে মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়, এমবাপে তার পুত্র।’
অনলাইন প্ল্যাটফর্ম ‘চেঞ্জ ডট অর্গ’-এ চলছে আর্জেন্টাইন সমর্থকদের সই সংগ্রহ। ভ্যালেন্তিন গোমেজ নামের এক ব্যক্তির চালু করা এই পিটিশনে শনিবার পর্যন্ত প্রায় ৬ লাখ মানুষ সই করেছে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live