বিয়ে করছেন মালাইকা-অর্জুন
এতদিন জল্পনা থাকলেও এদিন নিজের বিয়ে ইস্যুতে সিলমোহর দিলেন স্বয়ং অভিনেত্রী। নিজের রিয়েলিটি শোয়ের এক এপিসোডে বোন অমৃতার সঙ্গে আলোচনা প্রসঙ্গে উঠে আসে বিয়ের কথা। তখনই মালাইকা জানান, শিগগিরই তিনি দ্বিতীয় বিয়ে করবেন।
মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরের সম্পর্কের বয়স দেখতে দেখতে চার বছর ছুঁয়েছে! আর খুব শিগগিরই এই প্রেম পরিণতি পেতে পারে। এমন ইঙ্গিত এবার দিলেন মালাইকা নিজে।
‘মুভিং উইথ মালাইকা’তে বোন অমৃতার সঙ্গে মায়ের অলংকার নিয়ে আলোচনা চলছিল। মালাইকা তখনই স্পষ্ট বলেন, দুজনের মধ্যে তার দ্বিতীয়বার বিয়ের সম্ভাবনা প্রবল সুতরাং ওই অলংকারটিও তার প্রাপ্য।
সম্পর্কের ক্ষেত্রে বয়স কোনো বাধা হয়ে দাঁড়ায় না সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। বয়সে অর্জুন মালাইকার থেকে ১৩ বছরের ছোট। নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে প্রেমে মজে রয়েছেন এই জুটি। বর্তমানে লিভ ইন রিলেশনশিপে রয়েছেন তারা।
সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে ২০১৯ সালে অর্জুনের সঙ্গে প্রেমের কথা ঘোষণা করেন মালাইকা। তারপর থেকেই তাদের অসমবয়সি প্রেম আলোচনায় রয়েছে।
বলিউডের এ অভিনেত্রীর বয়স ৪৮। আর অভিনেতা অর্জুন কাপুর এখন ৩৬ এ পা দিয়েছেন। অর্থাৎ অভিনেত্রীর থেকে বারো বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুর। যদিও মালাইকা নিজেকে ফিট রেখেছেন। এই বয়সেও নিজের মোহনীয় দেহয়াবব দিয়ে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করতে পারলেও তার এ প্রেমের সম্পর্ক ও বয়স নিয়ে আজও কম খোঁটা শুনতে হয় না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ