জেনেনিন যেভাবে চুইঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করবেন
দিন দিন এই চুইঝালের জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে ঝালপ্রেমীদের কাছে এটি অনেক পছন্দের একটি খাবার। আজকের আয়োজনে রয়েছে চুইঝাল দিয়ে হাঁসের মাংস রান্না। খেতে দারুণ সুস্বাদু। রান্না করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক চুইঝাল দিয়ে হাঁসের মাংস রান্নার রেসিপিটি-
উপকরণ: হাঁসের মাংস এক কেজি, চুইঝাল ১০০ গ্রাম, পেঁয়াজ কিউব কাটা আধা কাপ, আস্তো রসুন পাঁচটি, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, আদা বাটা দেড় টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, মরিচ গুঁড়া দুই চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, নারকেলের দুধ এক কাপ, পেঁয়াজ বেরেস্তা তিন টেবিল চামচ, গরমমশলার গুঁড়া এক চা চামচ, তেজপাতা তিনটি, ভিনেগার বা লেবুর রস দুই টেবিল চামচ, তেল এক কাপের তিন ভাগের এক ভাগ অংশ নিয়ে নেবেন।
প্রণালী: প্রথমে হাঁসের মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। এবার ভিনেগার বা লেবুর রস দিয়ে মেখে ১০ মিনিট রাখুন। এতে হাঁসের গন্ধ অনেকটা চলে যাবে। এরপর আবার ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন। তেল গরম হলে তেজপাতা দিয়ে পেঁয়াজ দিন। পেঁয়াজ একটু নরম হলে আস্তো রসুন দিন। এরপর একে একে সব বাটা মশলা দিয়ে একটু পানি দিন।
এবার ভাজা জিরা গুঁড়া বাদে আর সব গুঁড়া মশলা দিন। মশলাটা একটু কষিয়ে মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢেকে নিন। একটু একটু করে পানি দিয়ে মাঝারি আঁচে মাংস কষাতে হবে। মাংস যখন অর্ধেক হয়ে যাবে, তখন নারকেল দুধ, দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা ও চুইঝালের টুকরা দিয়ে ঢেকে আঁচ কমিয়ে দেবেন। মাংস পুরো সিদ্ধ হয়ে গেলে ভাজা জিরার গুঁড়া দিয়ে পাঁচ মিনিট রেখে নামিয়ে নিন। বাকি বেরেস্তা ওপরে ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন চুইঝাল দিয়ে হাঁসের মাংস রান্না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- ২০২৬ সালে ২৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন, কোনটি নেবেন?
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা
- আজ বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- আইপিওর অর্থে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা বিএসইসির