শাহরুখের ‘জওয়ান’ সিনেমায় রাম চরণ
সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, নির্মাতারা ‘জওয়ান’ সিনেমার জন্য প্রতিষ্ঠিত একজন অভিনেতাকে নেওয়ার পরিকল্পনা করেছেন। সিনেমাটির একটি বিশেষ চরিত্রের জন্য আল্লু অর্জুন ও জুনিয়র এনটিআরকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তারা রাজি হননি। এখন রাম চরণকে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন— ‘রাম চরণ এখনো সিনেমাটিতে চুক্তিবদ্ধ হননি। অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান তিনি। ভারতে ফেরার পর বোঝা যাবে বিশেষ চরিত্রে তিনি অভিনয় করবেন কিনা। রাম চরণ যদি সিনেমাটিতে যুক্ত হন, তবে দারুণ কিছু পাবেন দর্শকরা।’
মূলত, অ্যাকশন ঘরানার সিনেমার পরিচালক হিসেবে বিখ্যাত অ্যাটলি। শাহরুখের সঙ্গে এটাই তার প্রথম কাজ। কেমন হতে চলেছে দক্ষিণের তারকা পরিচালক আর বলিউডের সুপারস্টারের ‘জওয়ান’? উত্তর জানা যাবে চলতি বছরের ২ জুন। কারণ এদিন হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি। এটি প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ