আফরান নিশো-তমার দিন কাটছে সুড়ঙ্গে
জনপ্রিয় এ দুই তারকা বর্তমানে সিলেটে ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। শুটিং শুরু হয় গত ৪ মার্চ। চলবে ১৬ মার্চ পর্যন্ত। জানা যায়, শুটিং হচ্ছে একটি সুড়ঙ্গের মধ্যে।
এ সিনেমায় শুটিং সম্পর্কে আফরান নিশো বলেন, ‘সিলেটে দারুন কাজ করছি। ইউনিটে সবাই পরিশ্রমী। আর আমি যে কাজটি করি সেটি মনোযোগ দিয়ে করি। এখন আমার ধ্যান জ্ঞান সুড়ঙ্গ নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দর্শকদের জন্য ভালো কিছু উপহার দিতে পারি।’
তমা মির্জা বলেন, ‘এমন সেটে আগে কখনও কাজের অভিজ্ঞতা হয়নি। তাছাড়া আফরান নিশো ভাইয়ের সঙ্গেও প্রথম কাজ। বেশ চ্যালেঞ্জিং। তবে খুব মনোযোগ দিয়ে কাজ করছি। আমার বিশ্বাস দর্শক ভালো কিছু পেতে যাচ্ছেন।’
এদিকে আফরান নিশো অভিনীত একাধিক নাটক টিভি ও ইউটিউবে প্রচার হচ্ছে। আগামী ঈদুল ফিতরে তার অভিনীত একধিক ওয়েব সিরিজ প্রচার হবে। তবে সুড়ঙ্গর শুটিংয়ের জন্য ঈদে নতুন নাটকে খুব কমই দেখা যাবে তাকে। অন্যদিকে সম্প্রতি তমা মির্জা অভিনীত কয়েকটি ওয়েব সিরিজ বেশ প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে নতুন কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজ। সুড়ঙ্গ সিনেমার কাজ শেষ করে নতুন সিনেমার খবর দিবেন বলেও জানিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ