বিয়ের কথা জিজ্ঞেস করতেই রেগে গেলেন পরিণীতি
কিছুতেই যে কথা বের করা যাচ্ছে না তার কাছ থেকে। যদিও বিয়ে নিয়ে প্রশ্ন করলেই লজ্জায় লাল হয়ে উঠতে দেখা যায় তাকে। কখনো মিষ্টি হাসেন, কখনো আঙুলে চুল জড়ান।
সোমবার সন্ধ্যায় কালো ঢোলা টপ আর সাদাকালো চেক প্যান্ট পরা পরিণীতিকে কয়েকজন সাংবাদিক ঘিরে ধরে বললেন, ‘কনেযাত্রী যাব কিন্তু আমরা!’ অভিনেত্রী এতে চরম বিব্রত। সেই সঙ্গে কিছু সময়ের ক্ষেপেও গিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি সামলে নিয়ে হাসতে হাসতে জবাব দিলেন, ‘তোমরা সবাই পাগল হয়ে গিয়েছ!’
বিভিন্ন মাধ্যমে আলোচনা শোনা যাচ্ছে, খুব শিগগির রাঘবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তিনি। সম্প্রতি পরিণীতির অনামিকায় একটি আংটিও দেখা গেছে। তারপর থেকে অনেকেই ধরে নিয়েছেন নিশ্চয়ই বাগদান পর্বও শেষ হয়ে গেছে রাঘব এবং পরিণীতির। এতদিন বিয়ে নিয়ে প্রশ্ন করলে শুধুমাত্র হেসেই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিলেন তারা। তবে সম্প্রতি মুখ খুলেছেন পরিণীতি।
এ প্রসঙ্গে পরিণীতি বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার জল্পনা বাস্তবের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যদি কিছু ঘটে আমি নিশ্চয়ই স্পষ্ট করব। আর যদি কোনো ভুল ধারণা তৈরি হয়, তাহলেও আমি ভ্রম সংশোধন করাব। যদি তা না হয়, সেখানে কিছু স্পষ্ট করার তো কোনো মানেই হয় না। আর আমি তা করবও না।’
গত মাসে মুম্বাইয়ের রেস্তরাঁয় ডেটে গিয়ে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েন রাঘব ও পরিণীতি। সেই থেকে শুরু দুজনের প্রেমের জল্পনা। তারপর থেকে একাধিকবার এক ফ্রেমে ধরা দিয়েছেন আলোচিত এ যুগল। কখনো পরিণীতিকে দিল্লি বিমানবন্দর থেকে নিতে এসেছেন আপ নেতা। কখনো আবার একই বিমানে রাজধানী থেকে একসঙ্গে মুম্বাইয়ে ফিরেছেন রাজনীতিক ও অভিনেত্রী।
বেশ কিছুদিন আগে আলোচনা উঠেছিল, চলতি মাসের প্রথম দিকেই নাকি রোকা অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছে পরিণীতির। দিল্লিতে সেই অনুযায়ী অনুষ্ঠানের আয়োজনও দেখতে গিয়েছিলেন পরিণীতি।
দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরেই বাগ্দানের অনুষ্ঠান সারতে চেয়েছিলেন রাঘব ও পরিণীতি। ‘উঁচাই’ খ্যাত অভিনেত্রীর অনামিকায় আংটি দেখে অনুরাগীদের ধারণা, চুপিচুপি বাগ্দান বোধ হয় সেরেই ফেলেছেন তিনি। তবে এখন ভক্তরা অপেক্ষায় কবে প্রিয় অভিনেত্রীর বিয়ের আয়োজন উপভোগ করবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ