কোরবানির ঈদে আসছে শাকিবের ‘প্রিয়তমা’
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। অ্যাকশন রোমান্টিক ধাঁচের গল্পের ছবিটি নিয়ে হিমেল আশরাফ বললেন, আগামী কোরবানির ঈদে প্রিয়তমা মুক্তির প্রস্তুতি নিচ্ছি। সিনেমার শুটিং শুরু হয়েছে। শাকিব ভাই আগামী ১ অথবা ৮ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন। এই ছবিতে আরো চমক থাকছে। সেটা এখনই বলছি না।
হিমেল আশরাফ না বললেও জানা গেছে, ছবিটিতে চমক হিসেবে থাকছেন এর অভিনেত্রী। অভিনেত্রী ঠিক করা হচ্ছে বলিউড থেকে। এটা সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
‘প্রিয়তমা’ প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান। এর আগে তিনি ইউটার্ন ও সুলতানা বিবিয়ানা নামে দুটি ছবি প্রযোজনা করেন।
এটি হতে যাচ্ছে হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি বেশ কিছু নাটক নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। ২০১৭ সালে গ্রামীণ গল্পের প্রেমের ছবি ‘সুলতানা বিবিয়ানা’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন।
‘প্রিয়তমা’র কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন এবং হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ