আবারও এক হচ্ছেন অপু বিশ্বাস ও শাকিব খান, নিজেই যা জানালেন অপু বিশ্বাস
প্রশ্নোত্তর পর্বে উপস্থাপকের পক্ষ থেকে অপু বিশ্বাসকে কিছু গোপন কথা বলতে বলা হয়। এর জবাবে অপু বিশ্বাস বলেন, আমরা মিডিয়ার মানুষ, আমাদের কোনো গোপন কিছু নেই। তবে গোপন কথা হতে পারে, আমার যে প্রডাকশন আছে, সেটিকে চলমান রাখতে চাই। এমন উত্তরে মন ভরেনি উপস্থাপকের। অপু বিশ্বাস উপস্থাপককে কোন গোপন কথা জানতে চান সেটার বিষয়ে প্রশ্ন করতে বলেন।
পরে উপস্থাপক জিজ্ঞেস করেন, আমরা শুনেছি অপু বিশ্বাস ও শাকিব খান আবার নাকি এক হচ্ছেন? এমন প্রশ্নোত্তরে অপু বিশ্বাস বলেন, এইটা! এটা কীসের গোপন কথা। এটা সবার সামনেকার কথা। এটা কোনো গোপন কথায় নয়। আমি সবার সমানে সব কথা শেয়ার করতে পছন্দ করি। এটা দর্শকরা বলবে।আমার কাছে গোপন কথা বলতে শুধু মনে হয়, জিমে যখন যাই, বলে আসি কম খাব। বাসায় এসে বেশি করে খেয়ে নেই। এটাই গোপন কথা।
শাকিব খানের সঙ্গে সবচেয়ে মজার স্মৃতির জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, কোটি টাকার কাবিন সিনেমায় আমি তার সঙ্গে প্রথম অভিনয় করি। প্রথম পরিচয়ে ভাইয়া বলে সম্বোধন করি। বিয়ের পরে এটা মনে পড়লে হাসি লাগত এবং মজা লাগত। পরে শাকিব আমাকে বলেছিল রাগ করলে ভাইয়া বলে ডাকবা।
পছন্দের সেরা নায়ক ও নায়িকার নাম জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, আমার দেখা পছন্দের নায়ক জাফর ইকবাল স্যার এবং পছন্দের নায়িকা ববিতা আপা। তারা এখনো বাংলা সিনেমার রাজা ও রাজকন্যা রয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ