চমক দেখালো ‘লোকাল’ সপ্তাহ শেষ না হতেই হল সংখ্যা বাড়ল
নির্মাতা সাইফ চন্দন বলছেন, ঈদ সপ্তাহ (৪ মে পর্যন্ত) শেষ না হতেই নতুন দুটি সিনেমা প্রেক্ষাগৃহে যোগ করল ‘লোকাল’। আগামীকাল থেকে খুলনার সঙ্গীতা ও যশোরের শার্শার নাভারনের তুলি প্রেক্ষাগৃহে চলবে ‘লোকাল’। ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমা হলগুলোর পাশাপাশি নতুন এ দুটি হল যোগ করল ‘লোকাল’।
ঈদের দিন থেকেই সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে বেশ দাপট দেখাচ্ছে সাইফ চন্দন পরিচালিত আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘লোকাল’ সিনেমাটি। ক্রমেই আসছে হাউজফুলের খবর। আবার অনেকেই টিকিট না পেয়ে চলে যাচ্ছেন বলে খবর রয়েছে। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি ভালো দর্শক পাচ্ছে বলে জানিয়েছিলেন সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ।
দর্শক প্রতিক্রিয়াও ভালো সিনেমাটির। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে হাজারিবাগ থেকে স্বামীকে নিয়ে সিনেমা দেখতে আসা উম্মে হাবিবা বলেন, বুবলীকে চিনি কিন্তু আদর নামের নায়কটিকে আজ প্রথম দেখলাম। খুব চমৎকার গল্পের সিনেমা। এমন পাগলামি প্রেমের গল্প দেখতে ভালোই লাগে।
ক্লিওপেট্রা ফিল্মস প্রয়োজিত সিনেমাটির গল্প ও চিত্রনাট্যে করেছেন ফেরারী ফরহাদ। আদর-বুবলী ছাড়াও ‘লোকাল’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ