পরীমণিকে বিয়ের প্রস্তাব ক্রিকেটার আশরাফুলের, অতঃপর
ঈদুল আজহা শেষ হয়ে গেলেও উৎসবের আমেজ যেন এখনও রয়ে গেছে। একই সঙ্গে টেলিভিশনগুলোতে নতুন মাত্রা যোগ করেছে তারকাদের ঈদ আড্ডা।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ঈদ আড্ডার আয়োজনে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সেখানে পরীমণিকে প্রেমের প্রস্তাব দেন ক্রিকেটার আশরাফুল।
অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালক আশরাফুলের কাছে জানতে চান, আপনি কখনও মেয়েদের প্রেমের প্রস্তাব দিয়েছেন? জবাবে সাবেক এই অধিনায়ক বলেন, না আমি কখনও মেয়েদের প্রস্তাব দিইনি। পছন্দ হয়েছে, তার পর সোজা বিয়ের প্রস্তাব দিয়েছি। কিন্তু প্রেমের প্রস্তাব কখনও দেওয়া হয়নি। আর আমার স্ত্রীর সঙ্গেও পরিচয় হয়েছিল ফেসবুকের মাধ্যমে।
এ সময় আশরাফুলকে মঞ্চে দাঁড়িয়ে পরীমণিকে প্রেমের প্রস্তাব দেওয়ার অনুরোধ জানান সঞ্চালক। অন্যদিকে পাশে বসে থাকা পরীমণিকে মঞ্চের সামনে আসতে বলেন।
অনুষ্ঠানের ওই ভিডিওতে দেখা যায়, পরীমণি মঞ্চের সামনে এলে আশরাফুল বলেন, ভালো আছেন? জবাবে পরীমণি বলেন, হ্যাঁ ভালো আছি।
এরপর আশরাফুল বলেন, আপনি কি সিঙ্গেল? কারণ আমার বাসা থেকে বিয়ের চিন্তা করছে তো, আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আপনি সিঙ্গেল হলে হয়তো আমার বাসা থেকে প্রস্তাব পাঠাবে। তখন পরীমণিকে কোনো উত্তর না দিয়ে নীরব থাকতে দেখা যায়।
এ সময় উপস্থাপক পরীমণিকে জিজ্ঞেস করেন, জীবনে প্রস্তাব দেওয়ার চেয়ে পেয়েছেন বেশি মনে হয়? জবাবে চিত্রনায়িকা বলেন, প্রস্তাব পেয়েছি আবার পছন্দ হলে প্রেমের প্রস্তাবও দিয়েছি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?